চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাঁড়াশি অভিযানে বস্তির বিলাসবহুল ঘর ছেড়ে পালিয়েছে মাদক ব্যবসায়ীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ০৫, জুন ২০১৮
অপরাধ
A A

রাজধানীজুড়ে পুলিশের মাদক বিরোধী সাঁড়াশি অভিযানের কারণে মাদক ব্যবসায়ীরা তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওয়াহিদুল ইসলাম। বস্তির ভেতরে থাকা সেইসব ঘরে এয়ার কন্ডিশনার, ফ্রিজ-টিভিসহ নানা বিলাসবহুল ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, যে পালিয়ে গেছে সেই মাদক ব্যবসায়ীর জায়গা আর মোহাম্মদপুরে হবে না।

দুপুর ১২টা থেকে চালানো এ অভিযানে মাদক সংশ্লিষ্টতায় সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে পুলিশ এবং ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

মাদক ব্যবসায়ীমঙ্গলবার দুপুরে মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকার কয়েকটি বস্তিতে অভিযান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ওয়াহিদুল ইসলাম বলেন, অভিযানের সময় প্রতিটা বস্তিতে দৃশ্যমান যে, মাদক ব্যবসায়ীরা পালিয়েছে। বস্তির ভেতরে এয়ার কন্ডিশনার বাসা, টিভি- ফ্রিজসহ বাসার যে অবস্থা, তাতে পরিস্কার তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

বস্তিতে মনিরা বেগম নামে একজনের এমন একটি বিলাসবহুল ঘর রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই বাসাটি তালা দেওয়া পাওয়া গেছে। আমরা তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে কাউকে পাইনি, তারা এসি, টিভি, ফ্রিজ রেখেই পালিয়েছে।

Reneta

আগাম খবর পেয়ে ব্যবসায়ীরা পালিয়ে গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, সারা দেশব্যাপী অভিযানে সাপ্লাই চেইনগুলো বন্ধ হয়ে গেছে। তারা বিষয়টি বুঝতে পেরে সুকৌশলে এলাকা ছেড়েছে।

অভিযানে কোন নিরীহ মানুষকে হয়রানী করা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা যাদেরকে আটক করেছি, তাদেরকে সন্দেহজনক অবস্থাতেই পেয়েছি। তবে থানায় নিয়ে যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মোহাম্মদপুর এলাকার অন্যতম মাদক স্পট জেনেভা ক্যাম্পে একাধিকবার অভিযানের পরেও মাদক নিয়ন্ত্রণে নেই, এ বিষয়ে জানতে চাইলে এডিসি ওয়াহিদুল বলেন: জেনেভা ক্যাম্পে আমাদের নজরদারী রয়েছে। শুধু জেনেভা ক্যাম্প নয়, দেশজুড়ে মাদকের পুরো মাঠই পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ নিয়ন্ত্রণ পরিস্থিতি বজায় থাকবে।

বেলা ১২টা থেকে মোহাম্মদপুর এলাকার শিয়া মসজিদ, বাঁশ বাড়ি, মন্দিরের গলি, বালুর মাঠ এলাকায় পাঁচটি বস্তিতে অভিযান চালানো হয়। অভিযানে থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ, কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য এবং ডগ স্কোয়াড অংশ নেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাদক ব্যবসায়ীমাদকবিরোধী অভিযানলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

”সরকারের ১০০ দিন আশাব্যঞ্জক হলেও সুশাসন উদ্বেগজনক”

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড, আদেশ বহাল থাকার আশাবাদ আইনমন্ত্রীর

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

অধ্যাপক রীনাত ফওজিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সোহেল রানা ও স্ত্রী স্বপ্না আক্তারের ফাঁসির আদেশ

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT