চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহিংসতা ত্যাজ্যের পথ ধরে মধ্যবর্তী নির্বাচনের তাগিদ

শর্মিলা সিনড্রেলাশর্মিলা সিনড্রেলা
২:৩০ পূর্বাহ্ন ০৫, জানুয়ারি ২০১৬
রাজনীতি
A A

গত দুটি বছরই ৫ জানুয়ারিকে ঘিরে উত্তপ্ত ছিলো সারাদেশ। পেট্রোল বোমা এবং হরতাল অবরোধের চাপে পড়ে ভুগতে হয়েছে সাধারণ মানুষকে। এবার ৫ জানুযারি সেই হিসেবে অনেকটাই স্বাভাবিক ও শান্তিপূর্ণ। পরিস্থিতি দেখে রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, সহিংসতার রাজনীতি থেকে ফিরে আসছে বিএনপি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক বশির আহমেদ বলেন, এবছর ৫ জানুয়ারিকে ঘিরে সহিংসতার ঘটনা খুব কম। কারণ সহিংসতার রাজনীতি যারা করতো তারা বুঝতে পেরেছে এই রাজনীতি দিয়ে বেশিদিন চলবে না।

‘সহিংসতা দমনে অবশ্য বর্তমান সরকারেরও ভূমিকা আছে। সরকার এসব নিয়ন্ত্রণে যেমন বেশ কিছু কর্মসূচী নিয়েছে তেমন সেসব বাস্তবায়নও করেছে। তাতেই সহিংস সব কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে,’ বলে মনে করেন এ রাষ্ট্রবিজ্ঞানী।

একই কথা বলেন ব্র্যাক ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজ এর চেয়ারপার্সন অধ্যাপক ড. সুলতান হাফিজ রহমান। তার মতে, জনগণ যে এসব সহিংসতায় সাড়া দেবে না তা বিএনপি বুঝতে পেরেছে। আর মানুষ সবসময় নিজের ভালো চায়।

‘দেশে এখন একটা উন্নয়নের জোয়ার চলছে, সহিংসতার কারণে সেসব অনেকটাই স্তিমিত। তাই এসব সহিংস কর্মকাণ্ড থেকে সরে না আসা পর্যন্ত যে রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করতে পারবে না বিএনপি তা টের পেয়েছে,’ বলে মনে করছেন তিনি। 

মধ্যবর্তী নির্বাচনের তাগিদ
তবে বশির আহমেদ মনে করেন, সরকার নানা কর্মসূচীর মাধ্যমে সহিংসতাকে নিয়ন্ত্রণ করলেও যতদিন না মানুষ মুক্তভাবে তার মত প্রকাশ করতে পারবে ততদিন গণতান্ত্রিক পরিবেশ পুরোপুরি নিশ্চিত হবে না।

Reneta

‘সুতরাং এখন আওয়ামী লীগেরও উচিত একটি মধ্যবর্তী নির্বাচনের আয়োজন করা। আর এদেশে অন্য কোনো রাজনৈতিক পন্থা মানুষ দীর্ঘদিন মেনে নেবে না। এদেশের মানুষ গণতন্ত্র পছন্দ করে। তারা নিজের মত প্রকাশ করতে, ভোট দিতে পছন্দ করে,’ উল্লেখ করে তিনি বলেন: সংসদে এখন বিতর্ক নেই। সরকার যা বলে তাই হয়। বিরোধী কোনো মত নেই। জনগণ কিন্তু ওই বিরোধী মতটা চায়।

‘তাই গণতান্ত্রিক চর্চা ছাড়া দেশে রাজনৈতিকভাবে স্থায়িত্ব লাভ করা যাবে না।’

রাষ্ট্রবিজ্ঞানী সুলতান হাফিজ রহমানও মনে করেন, দেশের মানুষের মনে থাকা হতাশা দূর করতে এবং দেশের উন্নয়নের জোয়ারে আর একবার গতি সঞ্চার করতে একটি মধ্যবর্তী নির্বাচন প্রয়োজন। 

তিনি বলেন, সংঘাতের রাজনীতি পরিহার করতেই হবে। তবে কোন বিষয়ে দেশের সব মানুষ সহমত হবো এবং কোন বিষয়ে বিতর্কে জড়াবো, তা জানতে হবে।

‘স্বাধীনতা বিরোধীরাতো দেশের বাইরের শত্রু। তারা ছাড়া দেশের সব মানুষের কিছু বিষয়ে, বিশেষ করে দেশ বিষয়ে সহমত হতেই হবে।’

জামায়াতকে ছাড়ছে বিএনপি?
সহিংসতার রাজনীতির পথ থেকে সরে আসার মধ্য বিএনপি কি জামায়াতের হাতই ছাড়লো? এমন প্রশ্নে বশির আহমেদের বক্তব্য: বিএনপি এর আগে যতগুলো ভুল সিদ্ধান্ত নিয়েছে তার মাশুল তারা দিয়েছে। তবুও জামায়াতের সঙ্গ মনে হয় না বিএনপি ছাড়তে পারবে।

‘জামায়াত এখন অনেক দুর্বল। এখন জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্কের ঘনিষ্ঠতা আমরা টের পাচ্ছি না। জামায়াত যদি নিষিদ্ধও হয় তাহলেও তারা নাম বদলে বিএনপির সঙ্গেই থাকবে,’ বলে বশির আহমেদ মনে করছেন। 

তবে এ ব্যাপারে এখনই বক্তব্য দেওয়া মুশকিল বলে মনে করেন সুলতান হাফিজুর রহমান। তার মতে, পৌরসভা নির্বাচনে বিএনপি অংশ নিলো, সহিংস কর্মসূচীও এখন তারা দিচ্ছে না। তবু নিশ্চিত করে এখনই বলা কঠিন। কিন্তু, পুরো জাতি আজ আশা করে জামায়াতের কবল থেকে পুরোপুরি মুক্ত হবে বিএনপি।

Jui  Banner Campaign
ট্যাগ: ৫ জানুয়ারিআওয়ামী লীগ-বিএনপিবশির আহমেদবিএনপিসুলতান হাফিজ রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT