চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহায়ক সরকারের প্রস্তাব দিয়েছে জাগপা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৭:০৪ অপরাহ্ন ৩০, আগস্ট ২০১৭
রাজনীতি
A A
নির্বাচন কমিশন-মন্ত্রণালয়

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের তৃতীয় দিনে নির্বাচনকালীন সহায়ক সরকার চাইলো জাতীয় গণতান্ত্রিক পার্টি(জাগপা) ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এছাড়া জাগপা ১৪ দফা এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ২৩ দফা প্রস্তাবনা দিয়েছে কমিশনকে।

বুধবার সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং বিকেলে জাগপা আগারগাঁও’র নির্বাচন ভবনে নির্বাচন কমিশারদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম ‍নুরুল হুদা।

সংলাপ শেষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সাংবাদিকদের বলেন, আগামী জাতীয় নির্বাচনটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচণ ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে, দেশের গণতন্ত্র ব্যর্থ হবে। নির্বাচন কমিশনের ব্যর্থ হওয়ার কোনও সুযোগ নেই। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে সর্বতভাবে ভূমিকা পালন করতে কবে।

বিকেলের সংলাপ শেষে জাগপার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান সাংবাদিকদের বলেন, নির্বাচনের সময় সংসদ ভেঙে দেওয়া,  নির্বাহী ক্ষমতা বাতিল করে প্রধানমন্ত্রীকে তিন মাসের অবকাশকালীন ছুটিতে পাঠানো, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে ভোটের ৩০ দিন আগে সেনা মোতায়েন, উপজেলা নির্বাহী অফিসারের সমতুল্য সেনাবাহিনীর প্লাটুন অনুযায়ী একজনকে নির্বাহী ক্ষমতা প্রদান, ইভিএম চালু না করা, গণমাধ্যমের উন্মুক্ত প্রবেশাধিকারসহ ১৪ দফা প্রস্তাবনা ইসিতে তুলে ধরেছি আমরা।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম এ শরিক দলের ভারপ্রাপ্ত প্রধান আরও জানান, সংলাপের আগে তারা বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করেছিলেন। বিএনপির পরামর্শেই তারা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের রূপরেখা কমিশনের কাছে তুলে ধরেছেন।

এর আগে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমদ প্রতিদিন সংলাপ শেষে তার সার-সংক্ষেপ সাংবাদিকদের কাছে তুলে ধরলেও আজ তিনি আনুষ্ঠানিক ব্রিফ করেননি।

Reneta

সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের পর নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছে কমিশন। নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে এ পর্যন্ত পাঁচটি দলের সঙ্গে সংলাপ শেষ করেছে তারা।   ঈদুল আযহার ছুটির পর আগামী ১০ সেপ্টেম্বর আবার সংলাপ শুরু করবে কমিশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসির সংলাপনির্বাচন কমিশনসহায়ক সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

২৪ থেকে বেড়ে এবার ৩২ দল নিয়ে হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইস্টার্ন রিফাইনারির উৎপাদন কার্যক্রম ‘বন্ধের পর্যায়ে’

এপ্রিল ১৪, ২০২৬

ইরানের পাশে সৌদি আরব

এপ্রিল ১৪, ২০২৬

অভিনেত্রী তৃষার বাড়িতে বোমা, এমন ফোন পেয়ে যা করলো পুলিশ

এপ্রিল ১৪, ২০২৬

রাজধানীর উত্তরায় ইচ্ছেতলার অন্যরকম বর্ষবরণ

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT