বাংলাদেশ

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রথম সারিতে বাংলাদেশ

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রথম সারিতে বাংলাদেশ

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্য অর্জনকারী দেশগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে বাংলাদেশ।

কানাডায় ওমেন ডেলিভার কনফারেন্সের তৃতীয় দিনে মাতৃমৃত্যু কমাতে আলোচনায় অংশ নেন ইউএনএফপিএ’র বাংলাদেশের প্রতিনিধি।

কনফারেন্সে মন্ত্রী পর্যায়ের আলোচনায় মা ও শিশুমৃত্যু, বাল্যবিবাহ এবং নারীর প্রতি সহিংসতা নিয়ে আলোচনা হয়।

মাতৃমৃত্যুহার ১৯৪ থেকে কমিয়ে ২০৩০ সালের মধ্যে ৭০ এ আনার টার্গেট এবং নবজাতক মৃত্যুহার ২৩ থেকে নামিয়ে ১২ তে আনার বাংলাদেশের যে অঙ্গীকার তা বাস্তবায়নে বিভিন্ন কর্মপন্থাও নিয়ে আলোচনা হয়।

গত কয়েক বছর মাতৃমৃত্যু একই সূচকে আটকে থাকা, সন্তান প্রসবের আগে-পরে নানা জটিলতা ও রোগ প্রতিরোধ এবং পানিতে ডুবে ৫ বছরের কম বয়সী শিশু মৃত্যুহার এসডিজি’র লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশের অন্যতম চ্যালেঞ্জ বলে আলোচনায় অগ্রাধিকার পায়।

কিশোর কিশোরীদের অপুষ্টি ও বাল্য বিবাহ ঠেকানোসহ সুরক্ষার বিষয়গুলো আলোচিত হয়েছে কনফারেন্সে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:এমডিজি এসডিজি কানাডা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…