চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৯:২৪ অপরাহ্ন ২৩, মে ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

প্রত্যাশিত জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ১০২ রানে প্রতিপক্ষের ৬ উইকেট তোলার পর লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার প্রতিরোধ স্বাগতিকদের জয়ের অপেক্ষা দীর্ঘ করেছে। শেষ অবধি তামিম ইকবালের দল পেয়েছে ৩৩ রানের জয়।

সিরিজের বাকি দুটি ম্যাচ ২৫ ও ২৮ মে।

বাংলাদেশ-২৫৭/৬ (৫০ ওভার); শ্রীলঙ্কা-২২৪/১০ (৪৮.১ ওভার)

মিরপুরে ২৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার ইনিংস থামে দুইশ পেরিয়ে। সফরকারীদের সপ্তম ও অষ্টম উইকেট জুটি বাংলাদেশকে বেশ ভুগিয়েছে।

৬০ বলে ৭৪ রানের মারকুটে ইনিংস খেলা হাসারাঙ্গাকে সাজঘরে পাঠিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন সাইফউদ্দিন। দাসুন শানাকার সঙ্গে সপ্তম উইকেটে ৪৭ ও অষ্টম উইকেটে ইসুরু উদানার সঙ্গে ৬২ রানের জুটি গড়ে ম্যাচ জমিয়ে তোলেন এ ডানহাতি ব্যাটসম্যান।

বল ডেলিভারির পর ল্যান্ডিংয়ে পায়ের মাংশপেশীতে চোট পেয়ে কিছুক্ষণের জন্য মাঠের বাইরে চলে যাওয়া মোস্তাফিজুর রহমান ফিরে তুলে নেন উদানার উইকেট। ২৩ বল খেলে ২১ রান করে যান তিনি। শেষ স্বীকৃত ব্যাটসম্যান হাসারাঙ্গাকে শের-ই-বাংলা স্টেডিয়ামের ২২ গজে দেন দারুণ সঙ্গ।

Reneta

লঙ্কান ইনিংসের শেষ উইকেটটিও নেন মোস্তাফিজ। ২৫৭ রানের মাঝারি পুঁজি নিয়ে বাংলাদেশের জয়ের পেছনে বড় অবদান মেহেদী হাসান মিরাজের। এ অফস্পিনার ১০ ওভারে ৩০ রান খরচায় নেন ৪ উইকেট।

মোস্তাফিজ তিনটি, সাইফউদ্দিন দুটি ও সাকিব আল হাসান নিয়েছেন একটি করে উইকেট। অন্যদের তুলনায় বেশ খরুচে ছিলেন তাসকিন আহমেদ। শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে দুর্দান্ত বল করা পেসার ৮ ওভারে দিয়েছেন ৬১ রান। পাননি কোনো উইকেট। লাল বলের ক্রিকেটের সঙ্গে সাদা বলের ক্রিকেটে দেখলেন বৈপরীত্য।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৭ রান তোলে বাংলাদেশ। লড়াইয়ের পুঁজি পাওয়ার পেছনে বড় অবদান মুশফিকুর রহিমের। ৮৭ বলে ৮৪ রানের দারুণ এক ইনিংস খেলেন মি. ডিপেন্ডেবল।

মন্থর উইকেটে বাংলাদেশ শুরুতে রান তুলেছে ধীরগতিতে। সময়ের সঙ্গে চিত্রটা খুব একটা বদলায়নি। ডেথ ওভারে আরেকটু আগ্রাসী ব্যাটিং করতে পারলে সংগ্রহ আরেকটু বড় হতে পারত। আফিফ হোসেন ধ্রুব ২৩ বলে ২৭ ও সাইফউদ্দিন ৯ বলে ১৩ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন।

সেঞ্চুরির দারুণ সুযোগ হাতছাড়া করেন মুশফিক। রিভার্স সুইপ খেলতে গিয়ে উইকেট বিসর্জন দেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

দলীয় ৯৯ রানের মাথায় ফিফটি করে ফেরেন তামিম (৫২)। মিঠুন (০) নেমেই আউট হয়ে যান। জোড়া ধাক্কার পর মুশফিক-মাহমুদউল্লাহ মিলে বাংলাদেশকে পথ দেখান। তাদের পঞ্চম উইকেট জুটির ১০৯ রানে হালে পানি পায় টিম টাইগার্স।

প্রিয় পজিশন তিন নম্বরে ফেরা সাকিব আল হাসান ৩৪ বলে ১৫ রান করে বিলিয়ে আসেন উইকেট।

৫৪ রান করে মাহমুদউল্লাহ যখন আউট হন, তখন রান বাড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। শেষ অবধি আফিফ-সাইফ ‍জুটিতে আড়াইশ পেরোয় সংগ্রহ।

লঙ্কান স্পিনার ধনঞ্জয়া ডি সিলভা ১০ ওভারে ৪৫ রানে নিয়েছেন ৩ উইকেট। দুশমন্থ চামিরা, গুনাথিলাকা ও সান্দাকান নিয়েছেন একটি করে উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: তামিমবাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেমিরাজমুশফিকমোস্তাফিজমোস্তাফিজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT