চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজ জয়ে সুপার সিক্সের পথে রুমানারা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:৫৭ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুক্রবার কলম্বোর ক্রিকেট ক্লাব মাঠে স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে তারা। সহজ জয় নিয়ে সুপার সিক্সের পথে এক পা বাড়ালো রুমানা আহমেদের দল। ১৪১ রানের লক্ষ্য টপকে যেতে বাংলাদেশ খেলে ৩৭.৩ ওভার, উইকেট হারায় ৩টি।

তিন ম্যাচে দুই জয়ে বাংলাদেশের পয়েন্ট ৪। ‘বি’ গ্রুপে থাকা দুর্বলশক্তির দল পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ড দুটি করে ম্যাচ হারায় সুপার সিক্স অনেকটাই নিশ্চিত বাংলাদেশের। গ্রুপের অপর দুই দল পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা জিতেছে প্রথম দুই ম্যাচেই। প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল উঠবে সুপার সিক্সে।

স্কটল্যান্ডের বিপক্ষে রুমানাদের জয় প্রত্যাশিতই ছিল। ১৪০ রানের ছোট পুঁজি সহজে বাংলাদেশ টপকায় ফারজানা হকের অর্ধশতকে। ৫৩ রানে অপরাজিত থাকেন এ ব্যাটার। ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলে জয়ে ভূমিকা রাখেন অধিনায়ক রুমানা। চতুর্থ উইকেটে এ দুই ব্যাটার ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা স্কটিশ মেয়েরা টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অসহায় হয়ে পড়ে! ৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। ৩৭ রানের মাথায় দ্বিতীয় ও তৃতীয় উইকেট হারালে আবারো চাপে পড়ে দলটি। সেখান থেকে ৫০ রানের জুটি গড়ে ভালো সংগ্রহের পথে রাখেন র‌্যাচেল স্কোলস ও ক্যারি অ্যান্ডারসন। ৮৭ রানে স্কোলস সাজঘরে ফেরার পরই ভেঙে পড়ে স্কটিশদের প্রতিরোধ। টাইগ্রেস স্পিনাররা দ্রুত উইকেট তুলে নিলে ১৪০ রানে গুটিয়ে যায় তারা।

খাদিজাতুল কুবরা ও সালমা খাতুন তিনটি করে উইকেট নেন। রুমানা আহমেদ নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন জাহানারা আলম ও পান্না ঘোষ।

গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। কলম্বোর পি সারা ওভালে শনিবার মাঠে গড়াবে হবে ম্যাচটি। গেল জানুয়ারিতে বাংলাদেশে এসে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে প্রোটিয়া মেয়েরা। ৪-১ এ সিরিজ জেতে সফরকারীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী ক্রিকেট দলবিশ্বকাপ বাছাইপর্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT