চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজ জয়ে সিরিজে এগোল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

হ্যাজেলউড-স্টার্কদের বোলিং তোপের সামনে প্রথম ম্যাচে দাঁড়াতেই পারলো না শ্রীলঙ্কা। সহজ জয়ে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিক অস্ট্রেলিয়া।

শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সফরকারী শ্রীলঙ্কাকে বৃষ্টি আইনে ২০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন অজি লেগস্পিনার অ্যাডাম জাম্পা।

ঘরের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই সাবধানী ব্যাটিং করেন দুই অজি ওপেনার অ্যারন ফিঞ্চ এবং বেন ম্যাকডরমেট। ফিঞ্চকে বোল্ড করে শ্রীলঙ্কাকে প্রথম সাফল্য এনে দেন হাসারাঙ্গা।

জস ইংলিশকে নিয়ে ৫০ রানের জুটি গড়ে চাপ সামলে নেন ম্যাকডরমেট। ব্যক্তিগত ২৩ রানে ইংলিশকে ফেরান দিমুথ করুনারত্নে। পরের ওভারেই ম্যাক্সওয়েল আউট হন হাসারাঙ্গার শিকার হয়ে৷

উইকেটের এক পাশে যখন আসা-যাওয়ার মিছিল তখন একাই লড়ে যাচ্ছিলেন ম্যাকডরমেট। অভিষেকেই ফিফটি তুলে নিয়ে তিনি আউট হন করুনারত্নের বলে।

সপ্তম উইকেটে নেমে মার্কাস স্টয়নিস খেলেন ১৭ বলে ৩০ রানে ঝড়ো এক ইনিংস। তবে দলীয় ১৪১ রানে স্টয়নিস আউট হলে আর কেউই প্রতিরোধ গড়তে পারেননি। ১৪৯ এ থামে স্বাগতিকদের ইনিংস।

Reneta

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুকতে থাকে সফরকারীরা। দলীয় ৩ রানে গুনাথিলাকা আউট হন জশ হ্যাজেলউডের বলে। ব্যক্তিগত ৬ রানে ফার্নান্দোকে সাজঘরে ফেরান প্যাট কামিন্স।

তৃতীয় উইকেটে নিসাঙ্কাকে সাথে নিয়ে ৪৩ রানের জুটি গড়েন আশাঙ্কা। জাম্পার বলে নিসাঙ্কার বিদায়ে ভাঙে সে জুটি। এরপর শুরু হয় আসা যাওয়ার মিছিল। এক পর্যায়ে ৯০ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াজাম্পালিড স্পোর্টসশ্রীলঙ্কাহাসারাঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

অবসরের কথা ‘নিশ্চিত’ করে নেইমার বললেন ‘ব্রাজিলের জন্য রক্তও দিয়েছি’

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবি ছাত্রী হলে জুলাই বিপ্লব নিয়ে দেয়াল পত্রিকা, সেরা তিন লেখক পাবেন পুরস্কার

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর আনারস উপহার

জুলাই ২৯, ২০২৬
যশোরের ঝুমঝুমপুর এলাকায় যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়; ছবি:সংগৃহীত

কারা মুক্তির পর নতুন করে চাঁদাবাজির নেটওয়ার্ক গড়ে ডেভিড ইমন

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের উচ্ছ্বাস

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT