চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজ জয়ে শেষ চারের আশা বাঁচাল চিটাগং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৭ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: প্রথম ছয় ম্যাচে এক জয়। সেই চিটাগং নিজেদের শহরে এসে সিলেট সিক্সার্সের বিপক্ষে ৪০ রানের দারুণ জয়ে ঘুরে দাঁড়িয়েছে। শেষ চারের আগে আরও পাঁচটি ম্যাচ পাচ্ছে তারা। এই ধারা ধরে রাখতে পারলে পরের রাউন্ডে যাওয়া অসম্ভব কিছু নয়।

সিলেট ম্যাচটা হেরে গিয়েও পয়েন্ট টেবিলে চতুর্থস্থানে আছে। এখন পর্যন্ত শীর্ষ চারের প্রথম তিন দলের রানরেট কেবল প্লাস (+)। বাকিরা মাইনাসে। তাই পরের চার দলের যে কেউ শীর্ষ চারে ঢুকতে পারে।

চিটাগং এদিন টস হেরে আগে ব্যাট করে ২১১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। তিন বিদেশি লুক রঞ্চি (৪১), ভ্যান জিল (৪০) আর সিকান্দার রাজা (৯৫) দলকে এগিয়ে দেন। জবাব দিতে নেমে ১৭১ রানে থেমে যায় সিলেট।

Banglabid

দুইশর ওপর আরও আটটি সংগ্রহ দেখেছে বিপিএল। যার সর্বোচ্চটি ঢাকার, ২১৭/৪; রংপুর রাইডার্সের বিপক্ষে ২০১৩ সালে। তখন অবশ্য দলটির নাম ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। সেই দলটির আরও তিনটি সংগ্রহ আছে দুইশর ওপর। ঢাকা ডায়নামাইটস নাম নেয়ার পরও দুইশ পেরোনো স্কোর দেখেছে ঢাকা।

শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিকদের শুরুটা ভাল হয়নি। ওপেনার সৌম্য সরকার (১) ফিরে যান দলীয় ২৬ রানে। সিলেট কাপ্তান নাসিরের বলে নুরুল হাসান সোহানের ক্ষিপ্র স্টাম্পিংয়ে ভড়কে যান তিনি। সোহান এক হাতে বল জমিয়ে চোখের পলকে স্টাম্প ভেঙে দেন।

সৌম্য ফিরে গেলেও একপাশে ঝড় অব্যাহত রাখেন রঞ্চি। আবুল হাসানের বলে কাটা পড়ার আগে ২৫ বলে ৪১ করে যান।

Reneta

বিদেশিদের ভিড়ে চিটাগংয়ের দেশিরা জ্বলতে পারেননি। এনামুল হক বিজয় ৪ বলে ৩ করে বিদায় নেন। এরপর ভ্যান জিল আর সিকান্দার রাজা হাল ধরেন। ১৪তম ওভারে ভ্যান জিল ফেরার সময় দলকে ১৩৮ রানে রেখে যান। রাব্বির বলে আউট হওয়ার আগে ২৬ বলে ৪০ করেন।

রাজা ৩০ বলে অর্ধশতকে পৌঁছানোর পর ৪৫ বলে ৯৫ করে দিয়ে যান। ৯ চার ও ৬ ছয়ের মার এসেছে তার ব্যাটে।

নাসির এদিন ছয় বোলার ব্যবহার করেন। আবুল হাসান ৪২ রান দিয়ে এক উইকেট নেন। নাসির ৩৪ দিয়ে নেন একটি। একটি করে নেন ব্রেসনান এবং রাব্বিও।

জবাব দিতে নেমে সিলেট দুই উইকেটে ১২৩ রান তুলে ফেলে। ফ্লেচার ৪৬ বলে ৭১ করে স্বাগতিকদের চিন্তায় ফেলে দেন। তার ফেরার পেছনে ব্যাটিংয়ে ঝড় তোলা সিকান্দার রাজার অবদান অনেকখানি। তাসকিন আহমেদকে বড় শট খেলতে যেয়ে আকাশে উঠিয়ে দেন ফ্লেচার। সিকান্দার পেছন ফিরতে ফিরতে দুরহকোণ থেকে শেষ মুহূর্তে ডাইভ দিয়ে বল তালুবন্দি করেন। তাতেই সিলেটের রানের গতি কমে যায়।

রাজার সঙ্গে ৮০ রানের জুটি গড়া বাবর আজম এরপর বেশিদূর যেতে পারেননি। ৩২ বলে ৪১ করে ফেরেন তিনি। এরপর সাব্বির (৩), ব্রেসনান (২), নাসিররা (৮) যাওয়া-আসার মিছিলে নাম লেখান।

চিটাগংয়ের সৌম্য সরকার ২ উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদ ৩টি এবং ভ্যান জিলও ২টি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীসহ ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ইরানেরই থাকবে: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT