চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজ জয়ে তিনে উঠল প্রাইম ব্যাংক

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:৪৪ অপরাহ্ণ ০৯, মে ২০১৭
স্পোর্টস
A A

পারটেক্স স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দ্বিতীয় অবস্থানে থাকা আবাহনীর সমান ১০ পয়েন্ট এখন তাদের। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অষ্টম রাউন্ডের ম্যাচে পারটেক্সকে ৩৭ রানে (ডাক ওয়ার্থ লুইস মেথড) হারায় প্রাইম ব্যাংক।

পারটেক্সের দেয়া ১৯৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা প্রাইম ব্যাংক ২৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১১৪ রান তোলার পর বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। পরে বৃষ্টি আইনে জয় পায় প্রাইম ব্যাংক।

হাফসেঞ্চুরি পেয়েছেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার মেহেদী মারুফ ও জাকির হাসান। মারুফ ৬৯ বলে দুটি চার ও দুটি ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন। জাকির হাসান ৪টি চার ও এক ছক্কায় ৭৫ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরুর পরও ৪৬.২ ওভারে মাত্র ১৯২ রানে অলআউট হয় পারটেক্স। সর্বোচ্চ ৬৯ রান করেন জনি তালুকদার। ৪০ রান আসে জতিন সাক্সেনার ব্যাট থেকে। অধিনায়ক ইরফান শুক্কুর করেন ২৬ রান।

জনি ও জতিন মিলে ওপেনিং জুটিতে যোগ করেন ৭৮ রান। ১৪তম ওভারে আরিফুল হক বোলিংয়ে এসে জতিনকে সাজঘরে পাঠিয়ে ভাঙেন জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দুইশ’র আগেই গুটিয়ে যায় পারটেক্স।

নাজমুল ইসলাম তিনটি, আসিফ আহমেদ নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন নাহিদুল ইসলাম, তাইবুর রহমান, আল আমিন ও আরিফুল হক।

Reneta

বিকেএসপির তিন নম্বর মাঠে অপর ম্যাচে আশরাফুলবিহীন কলাবাগান ক্রীড়া চক্রকে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। এ ম্যাচটিও বৃষ্টি আইনে নিষ্পত্তি হয়েছে। কলাবাগানের দেয়া ১৭২ রানের ছোট টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২২.২ ওভারে এক উইকেট হারিয়ে ৮২ রান তোলার পর বৃষ্টি শুরু হলে ডাক ওয়ার্থ লুইস মেথডে জয় পায় ব্রাদার্স। আট ম্যাচে এটি তাদের তৃতীয় জয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

অর্থোপেডিক চিকিৎসায় জাপান-চীনের রোগীদের আস্থার ঠিকানা বাংলাদেশ

অর্থোপেডিক চিকিৎসায় জাপান-চীনের রোগীদের আস্থার ঠিকানা বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬
ফায়ার সার্ভিসে নিয়োগে কঠোর নজরদারি, স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ

ফায়ার সার্ভিসে নিয়োগে কঠোর নজরদারি, স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ

জুলাই ১১, ২০২৬

এআই ব্যবহারে কম বয়স বলতে কতটুকু বয়স বোঝায়?

জুলাই ১১, ২০২৬

মৎস্য খাতের ভবিষ্যৎ কৌশল নিয়ে মিশরে ‘অ্যাকোয়াকন’ সম্মেলন

জুলাই ১১, ২০২৬
চট্টগ্রামে বন্যা: বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ

চট্টগ্রামে বন্যা: বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT