চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ১৫, জুন ২০১৬
স্পোর্টস
A A

শেষ ম্যাচে বলিভিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকার বিশেষ আয়োজনের কোয়ার্টার ফাইনালে গেল আর্জেন্টিনা। বুধবার বলিভিয়াকে ৩-০ গোলে হারায় টিটো মার্টিনোর ছাত্ররা।

দলের হয়ে একটি করে গোল করেছেন লামেলা, লাভেজ্জি ও কুয়েস্তা। শেষ আটে মেসিদের প্রতিপক্ষ ভেনিজুয়েলা।

প্রথম দুই ম্যাচ জিতে আগেই শেষ আট নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। তাই এই ম্যাচে পুরোপুরি চাপমুক্ত ছিলেন মেসি-আগুয়েরারা। পানামার ম্যাচের মতো বলিভিয়ার বিপক্ষেও প্রথমার্ধে মাঠে নামেননি মেসি। কিন্তু তাতে অসুবিধে হয়নি আর্জেন্টাইনদের। প্রথমার্ধেই তিন গোল করে জয় নিশ্চিত করেন তার সতীর্থরা।

প্রথমার্ধের মেসির মতো মাঠে ছিলেন না আরেক প্লে-মেকার অ্যাঙ্গেল ডি মারিয়াও। তবে মাঠের খেলায় তার কোনো প্রভাব পড়েনি। ম্যাচ শুরু ১৩ মিনিটের মাথায় লিড পায় আর্জেন্টিনা। বাঁ পায়ে ফ্রিকে মেসি স্টাইলে দুরন্ত এক গোল করেন এরিক লামেলা।

প্রথম গোলের উৎযাপন রেশ কাটার আগেই আবারও গোলের দেখা পায়  আর্জেন্টিনা। দুই মিনিট পর(১৫ মিনিটে) এসকুয়েল লাভেজ্জি এনে দেন দ্বিতীয় লিড। হিগুয়েনের জোড়ালো হেড বলিভিয়ারে বারে লেগে ফিরে আসে লাভেজ্জির কাছে। ফিরতি শটে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে দেন সাবেক পিএসজি স্ট্রাইকার।

কোপা আমেরিকায় বলিভিয়ার বিপক্ষে সর্বশেষ মুখোমুখি ১৫ খেলায় মাত্র একবারই গোল করতে ব্যর্থ হয়েছিল আর্জেন্টিনা। সেটা ১৯৮৯ সালে গ্রুপপর্বের একটি ম্যাচে।

দ্বিতীয় গোলের পর তিননম্বর গোল পেতে সময় লেগেছে ১৮ মিনিট। খেলার ৩৩ মিনিটে দলকে হ্যাটট্রিক লিড এনে দেন ভিক্টর কুয়েস্তা। লাভেজ্জির ক্রস থেকে নিঁখত ফিনিংয়ে দলকে এগিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন মেসি। তবে আগের ম্যাচে নেমেই হ্যাটট্রিক করলেও এই ম্যাচে কোনো গোল পাননি বার্সেলোনা তারকা। বেশ কয়েকটি সুগো তৈরির পাশাপাশি নিজেও গোল করার একটি সহজ সুযোগ পেয়েছিলেন। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে সে সুযোগ নষ্ট করেন আর্জেন্টাইন অধিনায়ক। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না পেলে তিন গোল জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় টিটো মার্টিনোর দলকে।

এই জয়ে তিন খেলায় তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে কোয়ার্টারে গেল আর্জেন্টিনা। এই পর্বে তাদের প্রতিপক্ষ ভেনিজুয়েলা। আর তিন ম্যাচে কোনো জয় না পাওয়ায় শূন্য হাতেই ফিরতে হচ্ছে বলিভিয়াকে।

দিনের অন্য ম্যাচে পানামাকে ৪-২ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপ থেকে কোয়ার্টার নিশ্চিত করেছে গতবারের চ্যাম্পিয়ন চিলি।

ট্যাগ: কোপা আমেরিকা ২০১৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চলো, চলো আইএস দমনে আমেরিকা চলো

পরবর্তী

বিয়ে করায় সিনেমা থেকে মাহি বাদ!

পরবর্তী

বিয়ে করায় সিনেমা থেকে মাহি বাদ!

বাবার সঙ্গ শিশুর বৃদ্ধিতে ভূমিকা রাখে

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT