চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজে ভারতের ভিসা পেতে ‘ঈদ ভিসা ক্যাম্প’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ২৯, মে ২০১৬
বাংলাদেশ
A A

আসন্ন ঈদে বাংলাদেশী ভ্রমণকারীদের ভারত ভ্রমণ সহজ করতে ঈদ ভিসা ক্যাম্প চালু করেছে ভারতীয় হাইকমিশন। ভিসা আবেদনকারীরা অগ্রিম সাক্ষাতের তারিখ বা ই-টোকেন ছাড়াই তাদের ট্যুরিস্ট ভিসার আবেদন সরাসরি এ ঈদ ভিসা ক্যাম্পে জমা দিতে পারবেন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশীদের জন্য এই ঈদে ভারত ভ্রমণে এই বিশেষ ক্যাম্প চালুর খবর জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় হাই কমিশন আসন্ন ঈদের ছুটি উপলক্ষ্যে বাংলাদেশী নাগরিকদের জন্য আগামী ৪-১৬ জুন ২০১৬ এক ঈদ ভিসা ক্যাম্পের আয়োজন করেছে। এই প্রথমবারের মত আসন্ন ঈদের ছুটিতে ভারত ভ্রমণেচ্ছু বাংলাদেশী নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থায় এ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।

Banglabid

যে-সব আবেদনকারীর সাক্ষাতের তারিখ আছে তারা ঢাকার গুলশান, ধানমন্ডি, উত্তরা ও মতিঝিল এবং ঢাকার বাইরে বরিশাল, ময়মনসিংহ ও খুলনায় আইভিএসি কেন্দ্রে ভিসা আবেদন জমা দিতে পারবেন। মেডিক্যাল, বিজনেস, ও অন্যান্য ভিসা বিভাগের আবেদনপত্র সংশ্লিষ্ট আইভিএসি কেন্দ্রসমূহে গৃহীত হবে।

স্থান ও তারিখ:
ঈদ ভিসা ক্যাম্প ভারতীয় হাই কমিশনের নতুন চ্যান্সেরি কমপ্লেক্স ১-৩ জাতিসংঘ সড়ক, বারিধারায় আগামী ৪-১৬ জুন ২০১৬ (শুক্রবার ১০ জুন ২০১৬ ছাড়া) সকাল ৮.০০টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত চালু থাকবে। পার্ক রোডের চ্যান্সেরি গেট দিয়ে ক্যাম্পে ঢুকতে হবে। ক্যাম্পের ভেতর কোন ব্যাগ ও মোবাইল আনা যাবে না।

যোগ্যতা:
বর্তমানে ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের জন্য শুধুমাত্র এ ক্যাম্প খোলা থাকবে। আবেদনকারীদের স্বশরীরে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে হবে। তবে একসঙ্গে ভ্রমণেচ্ছু পরিবারের সদস্য (পিতা-মাতা/ ছেলে-মেয়ে/ স্বামী-স্ত্রী)দের পক্ষে একজন আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনকারীদের নিশ্চিত থাকতে হবে যে, তাদের পাসপোর্টের মেয়াদ আবেদন করার তারিখে কমপক্ষে ৬ মাস আছে এবং পাসপোর্টে কমপক্ষে ২টি খালি পৃষ্ঠা থাকতে হবে।

Reneta

ফি:
ভিসা আবেদন গ্রহণের জন্য ভারতীয় হাই কমিশনের আউটসোর্সিং এজেন্সি ইন্ডিয়ান ভিসা অ্যাপলিকেশন সেন্টারের ভিসা প্রসেসিং ফি ৬০০/= টাকা। ভিসা প্রসেসিং ফি ছাড়া আর কোন ভিসা ফি নেই। ভিসা প্রদানের ক্ষেত্রে ভারতীয় হাই কমিশনের কোন এজেন্ট বা মাধ্যম নেই। ভিসা করে দেবার প্রতিশ্রুতি দানকারী ব্যক্তিকে কোন টাকা না দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

৩০ মে ২০১৬ থেকে ট্যুরিস্ট ভিসা আবেদনকারীদের সাক্ষাতের তারিখ একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ডসহ আবেদনকারীদের মোবাইলে এসএমএস করা হবে। ট্যুরিস্ট ভিসা আবেদনকারীদের অবশ্যই এই এসএমএস দেখিয়ে আইভিএসি কেন্দ্রে ঢুকতে হবে এবং আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনকারীদের অবশ্যই আবেদনপত্র পূরণের সময় নিজের সঠিক মোবাইল নম্বর দিতে হবে এবং অন-লাইন সাক্ষাতের জন্য আবেদন করতে হবে। ইতোমধ্যে ৫ জুন ২০১৬ পর্যন্ত যে-সব ট্যুরিস্ট ভিসা আবেদনকারী সাক্ষাতের তারিখ পেয়েছেন, তাদের জন্য এই ঘোষণা প্রযোজ্য হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ ভিসা ক্যাম্পট্যুরিস্ট ভিসাভারত ভিসাভারতীয় হাইকমিশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মন্ত্রীও পারছেন না বিআরটিএ দালালমুক্ত করতে

পরবর্তী

খেলছেন মুস্তাফিজ

পরবর্তী

খেলছেন মুস্তাফিজ

ব্যাটিংয়ে মুস্তাফিজদের হায়দরাবাদ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT