চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজাত ব্যাটিং করে সফল সাদমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৭ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সেঞ্চুরি হয়নি। তবে ইনিংসটা বেশ লম্বাই। ২২০ মিনিট, ১৯৯ বল, ৭৬ রান। টেস্টের আদর্শ ইনিংস বললে কেউ প্রশ্ন তুলবে না নিশ্চিত। যারা সাদমানের ব্যাটিং দেখেছেন তারা একবাক্যে স্বীকার করবেন, এ বাঁহাতি ওপেনার লম্বা রেসের ঘোড়া, নিখাদ একজন টেস্ট ক্রিকেটার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের সহজাত ব্যাটিং করেই সাদমান মুগ্ধতা ছড়িয়েছেন শের-ই-বাংলা স্টেডিয়ামে। নিজের খেলার ধরনের উপর আস্থা রেখে খেলে গেছেন বল টু বল হিসেব কষে। দল যেখানে সাদা পোশাকে তামিমের যোগ্য একজন সঙ্গীর খোঁজে অনেক পথ পাড়ি দিয়েছে, সেখানে হয়ে উঠেছেন ওপেনিংয়ে বাংলাদেশের আলোর নতুন দিশারি।

‘আমি চিন্তা করেছি যে বল আসবে, আমি যেভাবে ঘরোয়া ক্রিকেটে খেলি ঠিক সেভাবে এখানে খেলব। আর কিছু চিন্তা করিনি।’

ব্যাটিংয়ে নামার আগে অধিনায়ক সাকিব আল হাসান সাদমানকে দিয়েছেন আপন কক্ষপথে থাকার মন্ত্র। মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষে এ অভিষিক্ত জানালেন সে কথাও।

‘সাকিব ভাই আমাকে বলছিল যে, তুমি যেভাবে ঘরোয়া ক্রিকেটে ব্যাটিং করো, যেগুলো পারো, ওরকমভাবেই খেল। বাড়তি কিছু করতে যেও না। সবসময় যেভাবে সহজাত শটস খেল, ঠিক সেভাবেই তোমার খেলাটা খেল।’ বৃত্তের বাইরে না গিয়ে তাই অভিষেক টেস্টে প্রথম ইনিংসে সফল ২৩ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান।

এবারের জাতীয় লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক সাদমান বিসিবি একাদশের হয়ে ক্যারিবীয়দের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পান। কেমার রোচ, গ্যাব্রিয়েলদের পেস সামলে খেলেন ১৬৯ বলে ৭৩ রানের ইনিংস। কোচ-নির্বাচকদের আস্থা নিয়ে চলে আসেন টেস্ট দলে। চট্টগ্রামের অপেক্ষা ফুরায় ঢাকায় ফিরে।

Reneta

অভিষেকে দায়িত্বশীল ইনিংস খেলা সাদমান মনে করেন প্রস্তুতি ম্যাচ সহজ করেছে টেস্টে ভালো করতে, ‘প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা কাজে দিয়েছে। আমার ওদের বোলার সম্পর্কে জানা ছিল। যেভাবে পরিকল্পনা করেছিলাম শেষ ম্যাচে(প্রস্তুতিতে), ওই পরিকল্পনা এখানে কাজে লেগেছে।’

সিরিজে এগিয়ে থাকা(১-০) বাংলাদেশ দ্বিতীয় টেস্টে প্রথম দিনের ৫ উইকেট হারিয়ে ২৫৯ রান তুলে প্রথম দিন শেষ করেছে। সাকিব ৫৫ ও মাহমুদউল্লাহ ৩১ রানে অপরাজিত আছেন। সাদমান মনে করেন ভালো অবস্থানেই আছে বাংলাদেশ। দ্বিতীয় দিনও ভালো কিছুর প্রত্যাশা তার।

‘আজকে অনেক ভালো দিন গেছে। কালকে আমাদের পুরোদিন বাকি আছে। আমাদের দলের যে পরিকল্পনা তাতে কাল হয়তো আরও ভালো কিছু হবে।’

‘টস জেতার পর আমরা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পরিকল্পনা ছিল বড় জুটির। হয়তো একটা বড় জুটি হয়েছে সাকিব ভাই আর রিয়াদ ভাইয়ের। হয়তো কাল আরও বড় জুটি হবে। যেরকম আমাদের পরিকল্পনা ছিল সেটা সফল হবে।’ আশাবাদ সাদমানের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাদমান
শেয়ারTweetPin

সর্বশেষ

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণ ও পরিচর্যায় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে: প্রধানমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT