বাংলাদেশ

সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল

সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) তিন কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের বিভিন্ন পদে যোগ দিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানকে বাংলাদেশ সেনাহিনীতে প্রত্যাবর্তন করতে বলা হয়েছে।

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সোহায়েল হোসেন খানকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধিভূক্ত বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

এছাড়া মেজর জেনারেল সাকিল আহমেদকে সুরক্ষা সেবা বিভাগের অধীভূক্ত বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

বিষয়:সশস্ত্র বাহিনী সেনাবাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…