চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সশস্ত্র বাহিনীতে করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশ সশস্ত্র (সেনা, নৌ ও বিমান) বাহিনীতে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

আজ রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সেনাবাহিনী
সরকারী সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে শুরু হতে যাওয়া দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর সদস্যদের মাঝে টিকাদান কার্যক্রম শুরু হয়।

ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান কোয়াটার মাষ্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

উদ্বোধনের পর সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রথমে টিকা গ্রহণ করেন। পরে সেনাবাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা টিকা গ্রহণ করেন।

উদ্বোধনী দিনে প্রায় ২০০ জন সেনাসদস্যদের টিকা প্রয়োগ করা হয়। টিকা গ্রহণকারী সকল সেনাসদস্য কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ (surokkha.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেন।

Reneta

এছাড়াও, দেশের অন্যান্য সকল সম্মিলিত সামরিক হাসপাতালেও একযোগে এই টিকাদান কার্যক্রম শুরু হয়।

উল্লেখ্য, প্রতিদিন নিবন্ধনধারীদের মধ্য হতে প্রায় ৫০০ জনকে টিকা প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে ঊধ্বর্তন সেনা কর্মকর্তাগণ এবং বিভিন্ন পদবীর সামরিক ও অসামরিক সদস্যগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ নৌবাহিনী
করোনা ভাইরাস মোকাবেলায় সারাদেশে একযোগে টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে নৌবাহিনীর সকল সদস্যকে টিকাদান কার্যক্রম আজ শুরু হয়েছে।

এ উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে নৌবাহিনীর সকল হাসপাতালে আজ সকাল থেকে এ টিকাদান শুরু হয়।

নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল ঢাকাস্থ বানৌজা হাজী মহসীনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ টিকা প্রদানের মাধ্যমে করোনা মুক্ত বাংলাদেশ হবে মুজিব বর্ষের শ্রেষ্ঠ উপহার বলে প্রধান অতিথি আশা প্রকাশ করেন।

করোনা ভাইরাস মোকাবেলায় বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনীর সামরিক ও অসামরিক সদস্যদের সকাল ৯টা হতে ১০ টা ৩০ মিনিট পর্যন্ত টিকা প্রদান করা হচ্ছে। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সকল সামরিক ও অসামরিক নৌ সদস্যদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ বিমান বাহিনী
সরকারী সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের মেডিক্যাল স্কোয়াড্রন, ঢাকায় আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীর সদস্যদের মাঝে টিকাদান কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এই টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

টিকাদান কর্মসূচী উদ্বোধনের সময় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান  এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রথমে টিকা গ্রহণ করেন।পরে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও অন্যান্য সদস্যদের করোনাভাইরাসের টিকা দেয়া হয়।

উদ্বোধনী দিনে বাংলাদেশ বিমান বাহিনীর ৩০ জন সদস্যকে টিকা দেয়া হয়। টিকা গ্রহণকারী বিমান বাহিনীর সকল সদস্য কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম (surokkha.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেন।

এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনীর সকল ঘাঁটিতে একযোগে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। টিকাদান কর্মসূচীতে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল ঢাকা সিএমএইচে টিকা গ্রহণ করেন।

পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রায় ৫০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা টিকা গ্রহণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজি ও অটোগ্যাসের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT