চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
৪:১৯ পূর্বাহ্ণ ০৭, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

দেশের অগ্রযাত্রাকে কেউ যেনো ব্যাহত করতে না পারে সে ব্যপারে সতর্ক থাকতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করা আর দেশকে অস্থিতিশীল করতেই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে।

মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের নতুন একাডেমিক ভবন ‘শেখ হাসিনা কমপ্লেক্স’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। দুই বিদেশীকে ‘পরিকল্পিতভাবে’ হত্যা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ষড়যন্ত্র মোকাবিলায় যে শক্তি ও কর্মঘন্টা ব্যয় তা না হলে দেশ আরো উন্নয়ন ও সমৃদ্ধ হতো। সেনাবাহিনীর আধুনিকায়ন ও সেনাবাহিনীকে যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে সরকারের অব্যাহত প্রচেষ্টা কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বিদেশী হত্যার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘ঘটনাগুলো দেখে মনে হয় না এটা কোনো দুর্ঘটনা। কোনো একটা মহল পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটাচ্ছে।’

তিনি বলেন, ‘যখনই আমরা বিদেশে একটা কিছু অর্জন করি তখন এমন একটা ঘটনা ঘটানো হয় যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। তবে আপনাদের এটুকু আশ্বাস দিতে পারি, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের অবস্থান আজ এমন জায়গায় পৌঁছেছে যে এধরনের ঘটনা ঘটিতে কেউ দেশকে অস্থিতিশীল করতে পারবে না। এজন্য সকলের সহযোগিতা চাই। আপনারা সবাই এ ব্যাপারে সতর্ক থাকবেন।’

সশস্ত্র বাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর সবচেয়ে বড় গুণ হলো যেকোনো দুর্যোগ, দুর্ঘটনায় তারা ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেল করে থাকেন, দ্রুত মানুষের পাশে দাঁড়ায়, মানুষের জন্য কাজ করে। জাতিসংঘ শান্তি মিশনের বাংলাদেশের সেনাবাহিনী সবসময়ই প্রশংসিত। আমাদের সশস্ত্র বাহিনী আজ বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সুতরাং এই সম্মান সমুন্নত রাখার দায়িত্ব আপনাদের সকলের।’

অনুষ্ঠানে পিলখানায় শহীদ ও অন্যান্য দুর্ঘটনায় শাহাদাৎ বরণকারী সামরিক বাহিনীর ৬৮ জন অফিসারের পরিবারের জন্য ডিওএইচএস, মিরপুরে নির্মিত বহুতল ভবনের ৭৪টি ফ্ল্যাট হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিদেশী হত্যাসশস্ত্র বাহিনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিদেশী নাগরিক হত্যায় জামায়াত-এর যোগ থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলে আন্দোলনকারীদের সঙ্গে ‍পুলিশের সংঘর্ষ

পরবর্তী

মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলে আন্দোলনকারীদের সঙ্গে ‍পুলিশের সংঘর্ষ

পরীবাগে গাড়ির ভুতূড়ে কাণ্ড

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT