চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টেও উঠে গেছে করোনাভাইরাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বের বুকে তাণ্ডব চালিয়ে যাচ্ছে করোনা মহামারী। একের পর এক দেশ ধরে ধরে এখন ভারতে সর্বোচ্চ আঘাত করছে এই অদৃশ্য শত্রু। তবে নতুন খবর হলো, দেখতে দেখতে এবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টেও উঠে গেছে করোনাভাইরাস।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, সম্প্রতি হিমালয়ের এ পর্বতে অভিযানে যাওয়া এক অভিযাত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। অভিযাত্রীটি বেসক্যাম্পে, ১৭ হাজার ৬০০ ফুটের বেশি উচ্চতায় ছিলেন।

কী পরিমাণ আক্রান্ত হয়েছে, তার সঠিক তথ্য জানা না গেলেও কয়েকজনের দেহে উপসর্গ দেখা দিয়েছে বলে ধারণা করা হয়েছে। এর পর হেলিকপ্টারে করে তাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। পরে টেস্টের মাধ্যমে তাদের একজনের করোনা শনাক্ত পাওয়া যায়।

মহামারীর কারণে গত বছর এভারেস্টে চূড়ায় আরোহণ বন্ধ করে দেয় নেপাল সরকার। এ বছরই তা আবার খোলা হলে ৩৭০ জন আরোহীকে অনুমতি দেওয়া হয়।

এভারেস্ট চূড়ায় আরোহণ উন্মুক্ত করার মাধ্যমে  নেপাল যখন তাদের পর্যটন পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করলো তখনই এসেছে এই ধাক্কা!

এই ঘটনার পর পর্বতারোহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা অন্যদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি কড়াকড়ি করছেন। বেসক্যাম্পে অস্থায়ী মেডিক্যাল ইউনিট স্থাপন করা হয়েছে।

তবে করোনা শনাক্ত হলেও অভিযান বাতিল করবেন না বলে জানালেন আরোহীরা।

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাস্থ্যবিধি মেনে রোববার থেকে খুলছে দোকান ও শপিংমল

পরবর্তী

সত্যজিৎ আছেন, থাকবেন

পরবর্তী

সত্যজিৎ আছেন, থাকবেন

বাংলাদেশের একজন নেতা ল্যাপটপে কাজ করছেন, পেছনে ফুলের সাজসজ্জা।. Channel i News - চ্যানেল আই নিউজ

উগ্র সাম্প্রদায়িক দানবের প্রকাশ্য পৃষ্ঠপোষক বিএনপি: ওবায়দুল কাদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

আগস্ট ২৫, ২০২৬

শুক্রবারের বদলে কেন বুধবার মুক্তি পাচ্ছে ‘টক্সিক’?

আগস্ট ২৫, ২০২৬

ঈদে মিলাদুন্নবীতে সর্বোচ্চ নিরাপত্তা, বোম্ব ডিসপোজাল ইউনিট-ডগ স্কোয়াড প্রস্তুত

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে যা বললেন আইনমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধানগণ।

“সশস্ত্র বাহিনীকে আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার”

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT