চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বোচ্চ আদালতে একাত্তর টিভির টক-শোর সিডি

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
২:২৩ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০১৫
অন্যান্য, আদালত
A A

দুই বিচারপতির কথোপকথন নিয়ে প্রচারিত সংবাদ ও টকশোর ভিডিও ফুটেজসহ লিখিত স্ক্রিপ্ট আপিল বিভাগে জমা দিয়েছে একাত্তর টেলিভিশন। এ বিষয়ে মঙ্গলবার আদেশ দেবেন আদালত। টেলিভিশন চ্যানেলটির প্রধান সম্পাদক বলেছেন, আদালতে উপস্থাপিত বক্তব্য প্রচার করে তারা আদালত অবমাননা করেননি। তবে এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন ,আদালত অবমাননা হয়েছে কিনা সে বিষয়ে আপিল বিভাগের সিদ্ধান্তই চূড়ান্ত।

বিচার বিভাগ নিয়ে দৈনিক জনকন্ঠে একটি উপসম্পাদকীয় প্রকাশিত হওয়ার পর এর ব্যাখ্যা চেয়ে ২৯ জুলাই সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ এবং উপসম্পাদকীয়টির লেখক ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে আদালত আবমাননার রুল জারি করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রুল শুনানির শেষ দিনে ১০ আগষ্ট দুই বিচারপতির কথোপকথন নিয়ে প্রতিবেদন ও টকশো প্রচার করে একাত্তর টেলিভিশন। পরদিন আপিল বিভাগ ওই বিষয়ের সিডিসহ সংশ্লিষ্ট নথি ১৬ আগষ্ট জমা দিতে টেলিভিশন কর্তৃপক্ষকে নিজ থেকে নির্দেশ দেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৪ বিচারপতির বেঞ্চ।

নির্দেশ অনুযায়ী বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বেঞ্চে কাছে নথি জমা দেন এটর্নি জেনারেল।

আপিল বিভাগের নির্দেশ পালনের পর নিজেদের অবস্থান ব্যাখ্যা করে একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু বলেন, তারা অদালতে উপস্থাপিত বিষয় প্রচার করে আদালত অবমাননা করেননি।

তবে এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, কোনো মামলা বিচারাধীন থাকার সময় কোনো ধরণের প্রচার সঠিক কাজ নয়। আর আদালত অবমাননা হয়েছে কিনা তা জানতে আপিল বিভাগের আদেশ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তিনি আরো বলেন, একাত্তর টেলিভিশনের পক্ষ থেকে একজন সাংবাদিক টকশোরটির সিডি ও কিছু কাগজপত্র মুখবন্ধ খামে আমাকে জমা দিয়েছে যা আমি আজ সকালে আদালেতে হস্তান্তর করেছি। আদালত বলেছে আগামী মঙ্গলবার আদালত প্রয়োজনীয় আদেশ দিবেন।

একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু বলেন, আদালতে টকশোর সিডি জমা দিয়েছি। আমরা মনে করি আদালতে উপস্থাপিত কোনো বিষয় আদালত অবমাননার কারণ হতে পারে না। বিজ্ঞ আদালত নিশ্চয়ই এই বিষয়টি বুঝবেন। এবং তারা আমাদেরকে স্বাধীন সাংবাদিকতার পথ প্রসারিত করবেন।

ট্যাগ: আতিকুল্লাহ খান মাসুদএকাত্তর টিভিজনকণ্ঠস্বদেশ রায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লায় সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে শিশু গুলিবিদ্ধ

পরবর্তী

একসঙ্গে সৌম্য এবং মুস্তাফিজ

পরবর্তী

একসঙ্গে সৌম্য এবং মুস্তাফিজ

চাঁদা দাবির প্রতিবাদে শিশুদের মানববন্ধনে যুবলীগের হামলা

সর্বশেষ

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT