বলিউড রাজ্যের শাসনভার অক্ষুণ্ণ রাখলেন সালমান খান। বলিউড অভিনেতাদের মধ্যে এ বছর সর্বোচ্চ অগ্রিম আয়কর প্রদান করে রাজত্ব জিইয়ে রাখলেন এ সুপারস্টার। আয়কর বিভাগ থেকে প্রাপ্ত হিসাব অনুযায়ী সালমান এ বছর ৪৪ কোটি রূপি আয়কর জমা দিয়েছেন। ইন্ডিয়া টুডের এই প্রতিবেদনে দেখা যায় সালমানের ঠিক পরেই আছেন অক্ষয় কুমার আর ঋতিক রোশান ।
গত বছরও এ তালিকায় প্রথমে ছিলেন সালমান। সে বছর তিনি ৩২ কোটি রুপি ট্যাক্স দিয়েছিলেন। তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি কমেডি স্টার কপিল শর্মার। তিনি দিয়েছেন ২৩ কোটি । তবে ‘দাঙ্গাল’ ছবির ব্যাবসায়িক সাফল্যের পরও আমির খান দিয়েছেন মাত্র ১৪ কোটি!
দীপিকাও বিস্মিত করেছে অনেককে। হলিউডে ‘ট্রিপল এক্স : রিটার্ন অব জেন্ডার কেইজ’ বিশাল অংকের আয় করেও কর দিয়েছেন ১০ কোটি রুপি।
এদিকে অমিতাভ বচ্চন কিংবা ঐশ্বরিয়া রাই বচ্চন ‘পানামা পেপারস’ কেলেংকারিতে জড়িয়ে এই তালিকা থেকে বাদ পড়েছেন। হিন্দুস্তান টাইম।









