চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বোচ্চ সংখ্যক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে চাই: শাকিব খান

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
২:০৯ অপরাহ্ণ ১৯, মে ২০১৭
বিনোদন
A A
শাকিব খান

শাকিব খান

শাকিব খান। দেশের জনপ্রিয় শীর্ষ চিত্রনায়ক। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। ছবির নাম ‘আরও ভালোবাসব তোমায়’। তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখা থেকে ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জানা গেছে, তৃতীয়বারের মতো এই পুরস্কার পেয়েছেন তিনি। আজ শুক্রবার দুপুরে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা হলো তার।

রাস্তায় মনে হচ্ছে। কোথাও যাচ্ছেন?

হ্যাঁ, পুবাইল যাচ্ছি।

ওখানে কী করবেন?

‘রংবাজ’ ছবির শুটিং করব। নানা ঝামেলার কারণে শুটিং কিছুদিন বন্ধ ছিল। আজ (শুক্রবার) আবার শুরু হচ্ছে।

ছবির কাজের কী অবস্থা?

Reneta

চলচ্চিত্র পরিচালক সমিতির সিদ্ধান্তের কারণে এখন তো আর শামিম আহমেদ রনি ছবিটি পরিচালনা করতে পারবেন না। প্রযোজক নতুন পরিচালক নিয়েছেন। রনি কিন্তু ছবির বেশির ভাগ কাজই শেষ করেছেন। অল্প কিছু কাজ বাকি আছে। ‘রংবাজ’ ছবির শুরু থেকে অনেক ঘটনা ঘটছে। তারপরও আশা করছি, ঈদে দর্শক ছবিটি দেখতে পাবেন।

ওখানে ক’দিন থাকবেন?

আশা তো করছি, তিন দিনেই শেষ করতে পারব।

আপনাকে শুভেচ্ছা। এবার আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

ধন্যবাদ। তৃতীয়বারের মতো আমি এই পুরস্কার পেয়েছি। এর আগে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যা না’ আর ‘খোদার পরে মা’ ছবির জন্য এই পুরস্কার পেয়েছিলাম। তবে এবারের পুরস্কার আমার জন্য অনেক আনন্দ বয়ে এনেছে। গত কয়েকদিন নানা ধরনের ঝামেলার মুখোমুখি হতে হয়েছে আমাকে। মানসিক ভাবেও বিপর্যস্ত ছিলাম। তার মাঝে যখন এই পুরস্কার পাওয়ার কথা জানতে পারলাম, মনে হলো গত কয়েকদিনে যা ঘটেছে, সব কিছু তুচ্ছ। আমি আমার কাজের স্বীকৃতি পেয়েছি। এখন আমাকে আরও অনেক কাজ করতে হবে, অনেক ভালো কাজ দর্শকদের উপহার দিতে হবে।

পুরস্কারের কথা কখন জানতে পেরেছেন?

গতকাল বৃহস্পতিবার রাতে হঠাৎ​ পরিচিত একজনের কাছ থেকে এসএমএস পেলাম। তিনি আমাকে শুভেচ্ছা জানালেন। আমি পাল্টা এসএমএস দিয়ে জানতে চেয়েছি, কেন? তিনি আমাকে সব জানালেন। কয়েকটা অনলাইন পোর্টালের লিংক দিলেন। তার মধ্যে চ্যানেল আই অনলাইনও ছিল। তখন আমি বাসায় রাতের খাবার খাচ্ছি। দেখি টিভি চ্যানেলে স্ক্রল দিচ্ছে। দারুণ খুশি হয়েছি। এই অনুভূতি বলে বোঝানো যাবে না। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার তো তিনবার পেয়েছেন। এরপর?

আমি সর্বোচ্চ সংখ্যক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে চাই। সেভাবেই আগামী দিনগুলোতে কাজ করব।

শাকিব খান

আপনার স্ত্রী অপু বিশ্বাস শুভেচ্ছা জানিয়েছেন?

ওর সঙ্গে তো কথা হয়।

এর মধ্যে স্ত্রী আর ছেলের সঙ্গে দেখা হয়েছে?

হ্যাঁ, শবেবরাতের রাতে আমরা অনেকটা সময় একসঙ্গে ছিলাম।

ওই দিন আপনি তো হাসপাতালে ছিলেন।

হ্যাঁ, সন্ধ্যার পর আর হাসপাতালে মন টিকছিল না। ডাক্তারকে বললাম, আমি যাই, অসুস্থ হলে আবার আসব। সবাই হালুয়া–রুটি খাচ্ছে, নামাজ পড়ছে; আর আমি হাসপাতালের বিছানায় শুয়ে থাকব?

এরপর?

হাসপাতাল থেকে সোজা ছেলের কাছে চলে যাই। ওদের সঙ্গে অনেকটা সময় কাটাই। এরপর রাতে নামাজ আদায়ের জন্য চলে আসি।

গত কয়েকদিন আপনার ফোনটা বন্ধ পেয়েছি।

কলকাতায় ছিলাম। ওখানে শুটিং ছিল। শ্রী ভেঙ্কটেশের দুটি ছবিতে কাজ করছি, নুসরাত ফারিয়া আর সায়ন্তিকার সঙ্গে। গতকাল বৃহস্পতিবার ফিরেছি।

ওই দুটি ছবির নাম কী?

ওদের একটা মজার ব্যাপার আছে। ওরা কিন্তু ছবির নাম আগে চূড়ান্ত করে না। প্রোডাকশনের একটা নম্বর থাকে। মানে ছবির একটা আইডেন্টিটি নম্বর। ওই নম্বর দিয়েই ছবিটিকে চেনা যায়। মুক্তির আগে ছবির জন্য একটা সুন্দর আর আকর্ষণীয় নাম চূড়ান্ত করে।

এর মধ্যে ভারতের আর কোনো ছবিতে কাজ করতে যাবেন?

অশোক ধানোকার একটি ছবির কাজ করব। ২০ জুন থেকে ছবিটির শুটিং করব লন্ডনে।

‘আরও ভালোবাসব তোমায়’ ছবিতে শাকিব খান ও পরীমনি

অনেক ঝামেলার পর আপনি আবার কাজে মন দিতে পেরেছেন। দেখে ভালো লাগছে।

কয়েক বছর আগে, নায়করাজ রাজ্জাকের সঙ্গে তখন ‘পিতার আসন’ ছবির শুটিং করছিলাম। নানা কারণে আমার মন বিক্ষিপ্ত ছিল। শুটিংয়ের ফাঁকে তিনি আমাকে কিছু কথা বললেন। কথাগুলো কখনো ভুলব না। এর মধ্যে একটা কথা বলছি। তিনি বললেন, ‘যতদিন তোমাকে নিয়ে আলোচনা হবে, তোমার বিরুদ্ধে চক্রান্ত হবে, ষড়যন্ত্র হবে, পত্রিকাগুলো নানা কথা লিখবে; বুঝবে তুমি ফিল্ডে ভালো ভাবে আছো। আর যখন এসব হবে না, তোমাকে নিয়ে কেউ মাথা ঘামাবে না—বুঝবে তুমি আর নাই, তুমি শেষ।’

সত্যি কথা!

হ্যাঁ, আমিও তা–ই মনে করি। আর পাত্তা দিব না। যত দিন আছি, শুধু কাজ করে যাব। দর্শক আর ভক্তদের ভালোবাসা আমার বড় প্রেরণা ও শক্তি। আমি বিশ্বাস করি, আল্লাহ আমার সহায় আছেন।

ধন্যবাদ।

আমা​র দর্শক আর ভক্তদেরকেও ধন্যবাদ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে হাজার হাজার শুভেচ্ছা বার্তা পাচ্ছি। এর সঠিক সংখ্যা বলতে পারব না। সবাই​ ভালো থাকবেন। আমার পাশে থাকবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT