চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বোচ্চ আদালতে জঙ্গিদের মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৭:৪২ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৬
অন্যান্য, আদালত
A A

জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দায়ের করা বিচারাধীন স্পর্শকাতর মামলা দ্রুত
নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন সর্বোচ্চ আদালত। রেজিস্ট্রার দপ্তর জানিয়েছে, এ জন্য আপিল ও হাইকোর্ট বিভাগের থাকা মামলার তালিকা করা হচ্ছে।

এমন উদ্যোগকে
স্বাগত জানিয়ে এ্যাটর্নি জেনারেল বলেছেন, এর পাশাপাশি জঙ্গিরা যাতে সহজে
জামিন না পায় সেজন্য তদারকি সেল গঠন করা উচিত।

সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনার পর জঙ্গিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা, আসামীর সংখ্যা এবং আসামীদের জামিন নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার কার্যালয় স্পর্শকাতর মামলার তালিকা করার কাজ শুরু করে।

Banglabid

অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ জানান, সবশেষ হিসাব অনুযায়ী আপিল বিভাগে ৮ বা ১০টি আর হাইকোর্ট বিভাগে বেশ কিছু মামলা আছে। আসামীদের মধ্যে মুফতি হান্নানসহ বেশ কয়েকজন জঙ্গি নেতা আছে।

মামলাগুলোর পেপারবুক তৈরিসহ অন্যান্য বিষয় যাতে সময়মতো হয় সেদিকে লক্ষ্য রাখছেন তারা। উদ্দেশ্য দ্রুত মামলার নিষ্পত্তি। এ বিষয়ে অবস্থান তুলে ধরেছেন এ্যাটর্নি জেনারেল।

এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, দ্রুত নিশ্চয়ই প্রয়োজন। কিন্তু তার চেয়েও বড় উদ্যোগ হলো একটা সেল করে কখন জামিন পেয়ে যায় তা দেখা।

Reneta

“যারা জেলে আছে আজ হোক-কাল হোক তাদের বিচার হবে। এটা কোর্টের প্রসেসে হবে। কিন্তু ভীতিকর অবস্থা হলো তারা নানারকম চতুরতার আশ্রয় নিয়ে জামিন নিয়ে যাচ্ছে। এটাকে প্রতিহত করা দরকার।”

আর বিদ্যমান আইন সংশোধনের পরামর্শ দিয়েছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।

তিনি বলেন, সরকারের উচিত যেই মুহূর্তে আদালত থেকে পূর্বানুমতির কোন দরখাস্ত কিংবা কোন আদেশ চাওয়া হয় এটা তড়িৎ গতিতে পূর্বানুমতি দেয়া এবং আদালতে পাঠিয়ে দেয়া। এটাকে আরও কার্যকরী করার জন্য এবং বিশেষ আদালতে বা দ্রুত বিচার আইনে করার জন্য ব্যবস্থা বা বিধান রেখে আইনটা সংশোধন করা উচিত।

জঙ্গি হামলা সংক্রান্ত মামলার দ্রুত তদন্ত, সাক্ষী হাজির নিশ্চত করা এবং বিচারিক কাজের সময় ঠিক করে দেওয়ার পরামর্শও দিয়েছেন সাবেক আইনমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশানজঙ্গি মামলাশোলাকিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সপরিবারে দেশত্যাগী এক অধ্যাপক

পরবর্তী

সর্বোচ্চ আদালতে জঙ্গিদের মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

পরবর্তী

ইকরাম বাসারের পাশে জাতীয় ক্রীড়া পরিষদ

ইকরাম বাসারের পাশে জাতীয় ক্রীড়া পরিষদ

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT