চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বাধিক গ্রাহক নিয়ে প্রথম স্থানে ‘নগদ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ন ১৬, জানুয়ারি ২০২০
তথ্যপ্রযুক্তি
A A
নগদ

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’ ও মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড যৌথভাবে ৫ কোটি গ্রাহককে আর্থিক অন্তর্ভূক্তিতে আনার প্রক্রিয়া শুরু করেছে। সম্প্রতি নগদ ও রবির মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সাক্ষর হয়েছে।

এই চুক্তির ফলে খুব অল্প সময়ের মধ্যে প্রায় ৬ কোটি গ্রাহক ভিত্তি তৈরি করতে সক্ষম হলো নগদ। বিশ্বে এই প্রথম আর্থিক অন্তর্ভূক্তির এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করল নগদ। এর মধ্য দিয়ে গ্রাহক সংখ্যায় দেশের ১ নম্বর ডিজিটাল আর্থিক সেবা হিসেবে প্রতিষ্ঠিত হলো নগদ।

২৬ মার্চ ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে নগদ-এর উদ্বোধন করেন। এরপর মাত্র ১০ মাস ১০ দিনে নগদ দেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এই স্বল্প সময়ে সারা দেশের বিভিন্ন প্রান্তে বিস্তৃত হয়েছে নগদ-এর নেটওয়ার্ক।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বারের তত্ত্বাবধানে দেশের মানুষের নির্ভরতার প্রতীক হয়ে ওঠায় খুব অল্প সময়ে দৈনিক ১০০ কোটি টাকা লেনদেনের মাইলফলক অতিক্রম করেছে নগদ।

এরই মধ্যে প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের সকল ধরনের উপবৃত্তি, ভাতা ও অনুদান নগদ-এর মাধ্যমে বিতরণের জন্য অনুশাসন জারি করেন; যার ফলে সরকারের সকল ভাতা বিতরণ হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ডাক বিভাগের নগদ-এর মাধ্যমে।

এই উদ্যোগ দেশের নিম্ন ও মধ্যম আয়ের জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভূক্তিতে আনতে সহায়তা করবে। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও সহায়ক ভূমিকা পালন করবে। এর মাধ্যমে বাংলাদেশে সূচনা হবে ডিজিটাল বিপ্লবের এক নতুন অধ্যায়, যা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করতে সহায়তা করবে।

Reneta

নগদ প্রতি হাজার ক্যাশ-আউট চার্জ নিচ্ছে ১৪ টাকা ৫০ পয়সা, যা দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ। এ ছাড়া প্রতি হাজার ক্যাশ-ইনে নগদ দিচ্ছে ৫ টাকা ক্যাশ-ব্যাক।

Jui  Banner Campaign
ট্যাগ: ডিজিটাল লেনদেননগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT