কথাসাহিত্যিক শওকত আলীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয় তার মরদেহ। বাদ জোহর রাজধানীর টিকাটুলি জামে মসজিদে শওকত আলীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ আসর জুরাইন কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়।
বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
বিস্তারিত দেখুন ভিডিওতে:








