চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরাইল উপজেলা নির্বাচনে মনোনয়ন দৌড়ে যারা এগিয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৯
রাজনীতি
A A
সিটি নির্বাচন

উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল অনুযায়ী আগামী ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শের আলম মিয়া; সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রফিক উদ্দিন ঠাকুর; শফিকুর রহমান ও মোখলেছুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রার্থীদের মধ্যে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শের আলম মিয়ার গ্রহণযোগ্যতাই বেশি।

Banglabid

কারণ হিসেবে স্থানীয় আওয়ামী লীগের কর্মী রফিক মিয়া জানান, রফিক উদ্দিন ঠাকুর হত্যা মামলার প্রধান আসামি এবং শফিকুর রহমান ও মোখলেছুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন।

রফিক মিয়া বলেন, ‘শের আলম ছাড়া অন্যদের মনোনয়ন দিলে সরাইল উপজেলার উন্নতি বাধাগ্রস্ত হবে। বর্তমানে সরাইল উপজেলা চেয়ারম্যান বিএনপির, মহিলা ভাইস চেয়ারম্যানও বিএনপির; সেখানে উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক মো. শের আলমই আওয়ামী লীগের একমাত্র জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।’

মনোনয়নের বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু বলেন, ‘একমাত্র শের আলমই দীর্ঘ পাঁচ বছর সরাইল উপজেলায় আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করে আসছেন। তার মতো জনপ্রিয় লোকেরা মনোনয়ন না পেলে আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাবে।’

Reneta

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শের আলম বলেন, ‘আমি দলীয় মনোয়নপত্র জমা দিয়েছি। মাঠে জনপ্রিয়তার দিক থেকে আমি সবচেয়ে এগিয়ে রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার অগাধ বিশ্বাস রয়েছে। আমি আশা করি, জননেত্রী শেখ হাসিনা আমার সততা ও জনপ্রিয়তা বিবেচনা করে আমাকে নৌকা প্রতীকে মনোনীত করবেন।’

গত ২০ ফেব্রুয়ারি ইসি সচিব আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৪ মার্চ, মনোনয়নপত্র বাছাই হবে ৬ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ এবং ভোট গ্রহণ হবে ৩১ মার্চ। এই ধাপে ১৬ জেলার ১২২টি উপজেলায় ভোট হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপজেলা পরিষদ নির্বাচনমনোনয়ন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তাড়াহুড়ো করে কোথাও ঝাঁপিয়ে পড়তে চাই না: ফ্যারেলি

পরবর্তী

জনগণের ভোগান্তির কথা ভেবে কর্মসূচি ছাড়া কোথাও যাই না: প্রধানমন্ত্রী

পরবর্তী

জনগণের ভোগান্তির কথা ভেবে কর্মসূচি ছাড়া কোথাও যাই না: প্রধানমন্ত্রী

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বিলের রিপোর্টে যা বলা হয়েছে

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT