চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরস্বতী পূজার দিন নির্বাচন: রিট খারিজের বিরুদ্ধে আপিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আদালত
A A

সরস্বতী পূজার দিন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ঘোষিত তারিখ পরিবর্তন চেয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে।

বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হয় বলে জানান রিটকারি আইনজীবী অশোক কুমার ঘোষ।

এরআগে গত ১৪ জানুয়ারি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো.খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নির্বাচনের তারিখ পরিবর্তনের রিটটি সরাসরি খারিজ (সামারিলি রিজেক্ট) করে দেন।

সেদিন রিটের শুনানিতে রিটকারি আইনজীবী হাইকোর্টকে বলেন: ‘৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। কিন্তু পঞ্জিকা অনুযায়ী ২৯ জানুয়ারি সকাল ৯টা ১৫ থেকে ৩০ জানুয়ারি সকাল ১১টা পর্যন্ত সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা রয়েছে। আর ৩০ জানুয়ারি পঞ্চমীর আগে প্রতিমা বিসর্জন দেয়া যায় না। তাই আমরা চাই নির্বাচনের তারিখটা পরিবর্তন করতে। কারণ এই পূজাটি দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে থাকে।

আর ৩০ জানুয়ারি নির্বাচন হলে এর কয়েক দিন আগে থেকেই ভোটের কার্যক্রম শুরু হবে শিক্ষা প্রতিষ্ঠানে। যাতে পূজা পালনে বিঘ্ন ঘটবে বা পূজার আচার-আনুষ্ঠানিকতা বাধাগ্রস্ত হবে। এছাড়া এই আইনজীবী আদালতে সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনের ভোটের তারিখ পেছানোর চিঠি তুলে ধরেন। এবং ৩০ জানুয়ারি তারিখে এই পূজার বিভিন্ন অনুষ্ঠানসূচি উপস্থাপন করেন।’

তবে শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম আদালতকে বলেন: ‘অনেক দিক বিবেচনা করে নির্বাচনের তারিখটা নির্ধারণ করা হয়েছে। এরপর ২ ফেব্রুয়ারি থেকে আবার এসএসসি পরীক্ষা আছে। তাই নির্ধারিত তারিখ পরিবর্তন করলে এরপর প্রায় ৩ মাস পিছিয়ে দিতে হবে ভোটের তারিখ। কারণ তারিখ নির্ধারণের সাথে পারিপার্শ্বিক অনেক বিষয় জড়িত থাকে। তাই তারিখ নির্ধারণে যদি ‘কো-ইন্সিডেন্ট’ হয়েও থাকে তবু নাগরিক হিসেবে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতাকে বিবেচনায় নিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতাটি একটু সংক্ষিপ্ত করার অনুরোধ করছি।’

Reneta

নির্বাচন কমিশনের আইনজীবীর কথার পর আদালতে শুনানি করেন বাংলাদশে হিন্দু-বৌদ্ধ-​খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকটে রানা দাশগুপ্ত।

তিনি আদালতকে বলেন: ‘মাই লর্ড, হিন্দু সম্প্রদায় শুধু দিনের ওপর নয়, ক্ষণের উপর নির্ভর করে। যেমন করে আমাদের একটি বৃহৎ ধর্মের মানুষ চাঁদ দেখার উপর নির্ভর করে। তাই আমাদের পূজার জন্য ক্ষণটি তাৎপর্যপূর্ণ।’

গত ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের জন্য ৩০ জানুয়ারি তারিখ ঘোষণা করেন।

কিন্তু একই তারিখ সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা থাকায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন তার প্রতিবাদ করে নির্বাচন পেছানোর দাবি তোলে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন চেয়ে হাইকোর্টে রিট করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নির্বাচন পেছাতে একাধিক দিন রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিট খারিজসরস্বতী পূজাসিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

কক্সবাজারে হাম: ৩ রোহিঙ্গা শিশুসহ ২০ জনের মৃত্যু

জুলাই ৪, ২০২৬

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ব্যান্ড উৎসব

জুলাই ৪, ২০২৬

‘বুঝতে হবে এটাই আর্জেন্টিনা’

জুলাই ৪, ২০২৬

জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের হাতে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT