চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরস্বতী পূজাকে কেন্দ্র করে নির্বাচনের তারিখ পরিবর্তনের রিট খারিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আদালত
A A
করোনা

সরস্বতী পূজার আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তন চেয়ে করা রিট সরাসরি খারিজ (সামারিলি রিজেক্ট) করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো.খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন রিটকারি আইনজীবী।

এর আগে গত ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের জন্য ৩০ জানুয়ারি তারিখ ঘোষণা করেন। তবে ঘোষিত ৩০ জানুয়ারির এই তারিখ সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা রয়েছে উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন চেয়ে হাইকোর্টে একটি রিট করেন। সে রিটের শুনানি নিয়ে আদালত আজ রিটটি সামারিলি রিজেক্ট করে দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অশোক কুমার ঘোষ। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী নূর উস সাদিক ও আইনজীবী মিজানুর রহমান।

রিটের শুনানিতে রিটকারি আইনজীবী আদালতে বলেন, ‘৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। কিন্তু পঞ্জিকা অনুযায়ী ২৯ জানুয়ারি সকাল ৯ টা ১৫ থেকে ৩০ জানুয়ারি সকাল ১১টা পর্যন্ত সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা রয়েছে। আর ৩০ জানুয়ারি পঞ্চমীর আগে প্রতিমা বিসর্জন দেয়া যায় না। তাই আমরা চাই নির্বাচনের তারিখটা পরিবর্তন করতে। কারণ এই পূজাটি দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে থাকে। আর ৩০ জানুয়ারি নির্বাচন হলে এর কয়েক দিন আগে থেকেই ভোটের কার্যক্রম শুরু হবে শিক্ষা প্রতিষ্ঠানে। যাতে পূজা পালনে বিঘ্ন ঘটবে বা পূজার আচার-আনুষ্ঠানিকতা বাধাগ্রস্ত হবে। এছাড়া এই আইনজীবী আদালতে হিন্দু ধর্মের বিভিন্ন সংগঠনের ভোটের তারিখ পেছানের চিঠি তুলে ধরেন। এবং ৩০ জানুয়ারি তারিখে এই পূজার বিভিন্ন অনুষ্ঠানসূচি উপস্থাপন করেন।’

Reneta

তবে শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম আদালতকে বলেন: ‘অনেক দিক বিবেচনা করে নির্বাচনের তারিখটা নির্ধারণ করা হয়েছে। এরপর ২ ফেব্রুয়ারি থেকে আবার এসএসসি পরিক্ষা আছে। তাই নির্ধারিত তারিখ পরিবর্তন করলে এরপর প্রায় ৩ মাস পিছিয়ে দিতে হবে ভোটের তারিখ। কারণ তারিখ নির্ধারণের সাথে পারিপার্শ্বিক অনেক বিষয় জড়িত থাকে। তাই তারিখ নির্ধারণে যদি ‘কো-ইন্সিডেন্ট’ হয়েও থাকে তবু নাগরিক হিসেবে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতাকে বিবেচনায় নিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতাটি একটু সংক্ষিপ্ত করার অনুরোধ করছি।’

তবে নির্বাচন কমিশনের আইনজীবীর কথার পর আদালতে বক্তব্য রাখেন বাংলাদশে হিন্দু-বৌদ্ধ-​খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকটে রানা দাশগুপ্ত।

তিনি বলেন: ‘মাই লর্ড, হিন্দু সম্প্রদায় শুধু দিনের ওপর নয়, ক্ষণের উপর নির্ভর করে। যেমন করে আমাদের একটি বৃহৎ ধর্মের মানুষ চাঁদ দেখার উপর নির্ভর করে। তাই আমাদের পূজার জন্য ক্ষণটি তাৎপর্যপূর্ণ।’

রিটটি খারিজ হওয়াতে আগামী ৩০ জানুয়ারি দুই সিটিতে নির্বাচন যথারীতি অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিটসরস্বতী পূজাসিটি নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পৃথিবীতে থাকা সবচেয়ে প্রাচীন উপাদান আবিষ্কার

পরবর্তী

ভারতে গেল মেয়েরা

পরবর্তী

ভারতে গেল মেয়েরা

নির্ভয়া ধর্ষণ

নির্ভয়া ধর্ষণ: মৃত্যুদণ্ডের বিরুদ্ধে দুই আসামির আপিল খারিজ

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT