চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার হটাতে দেশে-বিদেশে গোপন বৈঠক হচ্ছে: কাদের

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৫:২৯ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A

বর্তমান সরকারকে সরাতে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে-বিদেশে গোপন বৈঠকের খবর সরকারের কাছে আছে। আমরা সব কিছু পর্যবেক্ষণ করছি। ঠাণ্ডা মাথায় আমরা জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করবো।

সোমবার বিকালে রাজধানীর গুলশান ইয়ূথ ক্লাব মাঠে ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি চায় নাকি পাকিস্তানের পৃষ্টপোষককে ক্ষমতায় দেখতে চায়।

ষড়যন্ত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন: আপনাদের বলতে চাই সময় ভালো যাচ্ছে না। আমাদের ঘরে ঘরে দৃঢ় অবস্থান গড়ে তুলতে হবে। চক্রান্ত আছে; আমরা সেটা ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করতে হবে। খবর পাচ্ছি দেশ বিদেশে শেখ হাসিনার সরকারের বিরূদ্ধে চক্রান্ত চলছে।

‘একটা কথা মনে রাখবেন জনগনকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ থাকলে কোন চক্রান্ত আমাদের ক্ষতি করতে পারবে না। প্রতিপক্ষ বুঝতে পেরেছে জনগন তাদের চায় না। এ জন্য ক্ষমতায় আসার জন্য চক্রান্তের চোরাগলি বেছে নিয়েছে।’

ওবায়দুল কাদের বলেন: কয়েকদিন আগে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে একটি কনফারেন্সে বলেছিলাম, বাংলাদেশে আওয়ামী লীগের বিকল্প শক্তি পাকিস্তানের বন্ধু। এখন জনগনকেই সিদ্ধান্ত নিতে হবে তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সঙ্গে থাকবে নাকি পাকিস্তানী দোসরদের সঙ্গে থাকবে।

Reneta

৭১’এর পরাজিত পাকিস্তান এখনও পিছু ছাড়েনি মন্তব্য করে তিনি বলেন: ঐ পাকিস্তানিরা এখনও আমাদের বিরূদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলাদেশের আদালতে একজন নেত্রীর কারাদণ্ড হয়েছে। তারা তাদের পার্লামেন্টে এটা নিয়ে কটাক্ষ করে! এরা পেছনে লেগেই আছে।

পাকিস্তানের থেকে এখনকার বাংলাদেশ সকল সূচকেই এগিয়ে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: তাদের শুধু পারমাণবিক বোমা আছে। যেটা আমাদের নেই। আমরা চাইও না। আমাদের বোমা ১৬ কোটি জনগণ। যা তাদের পারমাণবিক বোমা থেকেও শক্তিশালী।

খালেদা জিয়ার কারাদণ্ডে বিএনপির স্বপ্নভঙ্গ হয়েছে মন্তব্য করে তিনি বলেন: খালেদা জিয়ার কারাদণ্ডের পর বিএনপির নেতারা মনে করেছিলেন সারা দেশের রাস্তায় লক্ষ লক্ষ মানুষ নেমে আসবে। কিন্তু তাদের স্বপ্নভঙ্গ হয়েছে। দেশেথর জনগন এখন আর নির্বাচনমূখী আন্দোলন চায় না।

তার বক্তব্যে ৭ মার্চে আওয়ামী লীগের সমাবেশ সফল করা আহ্বান জানিয়ে বলেন, ৭ মার্চ নিয়ে বিশ্ব স্বীকৃতির পর এবার আমরা চাইবো নতুন ব্যঞ্জনায় ৭ মার্চ আমরা পালন করবো। স্বাধীনতা উত্তর বাংলাদেশে সব থেকে বড় সমাবেশের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭ মার্চের সমাবেশআওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

মেট্রো স্টেশনের নিচে রহস্যময় ছাতা, ভেতর থেকে উদ্ধার বোমা সদৃশ বস্তু

জুলাই ২৫, ২০২৬
অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

জুলাই ২৫, ২০২৬

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT