চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার-সেনাবাহিনীর সম্পর্কের গোমরফাঁস করা পাকিস্তানের তথ্যমন্ত্রী বরখাস্ত

রেজাউল করিমরেজাউল করিম
১:২৪ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

সরকার ও সেনাবাহিনীর মধ্যে সম্পর্কের স্পর্শকাতর বিষয় ফাঁস করার দায়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রশিদকে বরখাস্ত করেছে সেদেশের সরকার।

প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলীর সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির তদন্তে তথ্যফাঁসকারী হিসেবে চিহ্নিত হন রশিদ। তথ্যমন্ত্রী ছাড়াও দেশটির তথ্য সচিবকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।

গত ১৪ অক্টোবর পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন’র এক বিশেষ প্রতিবেদনের কারণে সারাদেশে ঝড় ওঠে। তারই সূত্র ধরে তদন্ত শেষে তথমন্ত্রীকে সরানো হলো।

ডনের ওই প্রতিবেদনে বলা হয়েছিলো, অব্যাহত আন্তর্জাতিক চাপের মুখে সন্ত্রাস ইস্যুতে সেনাবাহিনীকে সতর্ক করলো সেদেশের সরকার, বিরোধী দলসহ বেসামরিক পক্ষ। সেনাবাহিনীকে হুঁশিয়ার করে বলা হয়, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, অন্যথায় বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকতে হবে।pak

সরকার ও সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে চলা গুরুত্বপূর্ণ ওই বৈঠকে  উপস্থিত একাধিক ব্যক্তির সাথে কথোপকথনের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করে ডন।

কিন্তু ওই প্রতিবেদনকে ভিত্তিহীন বলে বারবার অস্বীকার করে সরকার। প্রতিবেদন নিয়ে অসন্তোষ প্রকাশ করে সেনাবাহিনীও। প্রতিবেদক সিরিল আলমেইদার উপর দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি হলেও পরে আন্তর্জাতিক চাপে প্রত্যাহার করা হয়।

Reneta

শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘স্বাধীন ও বিস্তারিত তদন্তের পর তথ্যমন্ত্রীর বিরুদ্ধে নীতিভ্রষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে পদত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।’pak1

রোববার ডনের এক প্রতিবদনে বলা হয়, প্রাথমিক তদন্তের সময়ই রশিদকে তার দফতর থেকে সরিয়ে দেয়া হয়েছিল।

প্রধানমন্ত্রীর মুখপাত্র মুসাদ্দিক মালিক ডনকে বলেন, ‘ডনের প্রতিবেদনের তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল সেটা এখন শেষ পর্যায়ে। প্রাথমিক তদন্তে পারভেজ রশিদের বিরুদ্ধে তথ্যফাঁসের প্রমাণ পাওয়ায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িকভাবে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘প্রতিবেদনে বস্তুনিষ্ঠ প্রমাণ না থাকার জন্যেই তদন্ত করতে  কমিটি গঠন করা হয়েছিল। এ পর্যন্ত হওয়া তদন্তের বিস্তারিত স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী কাছে রয়েছে তিনিই সেটা পুরোপুরি সবাইকে জানাবেন। তদন্ত শেষে যারা দোষী সাব্যস্ত হবেন তাদের সবাইকে শাস্তি পেতে হবে।’pak3

তথ্যমন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তেহরিক-ই তা পিটিআই চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার ইমরান খান। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগ চেয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে তার দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডনপাকিস্তানপাকিস্তান সেনাবাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬

শিক্ষার্থীদের অনুরোধে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর সেলফি, দিলেন ক্রীড়াসামগ্রীও

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT