চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার রোহিঙ্গা প্রত্যাবর্তনে সব ব্যবস্থা নিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A
স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবর্তনে বাংলাদেশ সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। রোহিঙ্গা উদ্বাস্তু যারা এসেছেন, তাদের পুনর্বাসন কীভাবে করা যায়; সে বিষয়ে ভারত সহযোগিতা করবে বলে জানিয়েছে।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতকালও রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে সফরে আসা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনা করেছি। এ বিষয়ে ভারত আমাদের পাশে থাকবে।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক সমস্যা, রোহিঙ্গা বিষয়ে আমরা যে উদারতা দেখিয়েছি এটা সারা বিশ্ব জানে। রোহিঙ্গা উদ্বাস্তু যারা এসেছেন, তাদের পুনর্বাসন কীভাবে করা যায় সে বিষয়ে ভারত সহযোগিতা করবে বলে জানিয়েছে।

এছাড়াও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের ফেরতের জন্য যা যা প্রয়োজন সব করা হচ্ছে।

বঙ্গবন্ধুর খুনীদের কবে দেশে আনা হবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: আমাদের আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সব সময় এ বিষয়টি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর পলাতক ঘাতকদের ফিরিয়ে আনতে টাস্কফোর্স কাজ করে যাচ্ছে। খুনীরা যেসব দেশে রয়েছেন ওইসব দেশের আইন ব্যবস্থার সঙ্গে আমাদের দেশের আইন অনুযায়ী তাদের দেশে ফিরিয়ে আনার কাজ চলছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিক সাগর রুনির হত্যাকাণ্ডের বিচারের সর্বশেষ খবরটি জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: বর্তমানে বিচারিক আদালতের মাধ্যমে হত্যাকাণ্ডের তদন্ত করছে র‌্যাব। আমার বিশ্বাস তারা যে কোন সময়ই এ আলোচিত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করবে।

ডিআইজি মিজানের অপকর্মের বিচারের তদন্ত কতোদূর জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: আইন সবার জন্যই সমান, আমরা কাউকে ছাড় দিচ্ছি না। তদন্ত যাতে নির্ভূল হয় সেটাও দেখা হচ্ছে।

‘বন্দুকযুদ্ধে’ টেকনাফের নিহত কাউন্সিলর একরামুলের যে কথোপকথন প্রকাশ হয়েছে সে প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেটা আমাদের তদন্তে আছে। আমি যতটুকু জানি আপনারাও ততটুকু জানেন। তদন্ত হচ্ছে, যেই এটার সঙ্গে জড়িত আছে তার বিরুদ্ধে ব্যবস্থা আমরা নেবো। আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা এইটুকু, যে অন্যায় করবে তার বিচার হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে কোনো গুম হচ্ছে না। যেগুলোকে আপনারা গুম বলছেন, সেগুলো আসলে গুম না। আমরা কিন্তু তাদের ধরে সামনে আনছি। আর বিচারবহির্ভূত কোনো হত্যা আমরা করি না।

নির্বাচনকে সামনে রেখে ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: নিশ্চিত থাকুন ওয়ারেন্ট ছাড়া নির্বাচনের আগে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না বা হবে না। যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের নামে আগের ওয়ারেন্ট ছিল বিধায় গ্রেপ্তার হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাগারে শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন: খালেদা জিয়া নতুন করে কোনো রোগে আক্রান্ত হননি, পুরাতন রোগ যেগুলো ছিল ওই রোগ দ্বারাই তিনি আক্রান্ত। প্রতি সপ্তাহে বিশেষজ্ঞ ডাক্তাররা তাকে কারাগারে গিয়ে চিকিৎসা দিচ্ছে। প্রয়োজন হলে জেল কোড অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: সেমি লিডস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নতুন নায়ক-নায়িকার চেয়ে আগে দরকার পরিচালক-প্রযোজক’

পরবর্তী

আগামী বছর বিয়ে সারবেন বিবার-হেইলি

পরবর্তী

আগামী বছর বিয়ে সারবেন বিবার-হেইলি

চক্রান্তের পথে না গিয়ে নির্বাচনে আসুন: বিএনপিকে নাসিম

সর্বশেষ

নেপালে ত্রাণ সহায়তা পাঠাবে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬

রাতে চ্যাম্পিয়ন্স লিগের ড্র, যা কিছু জানার আছে

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘নেপালে বন্যা ও ভূমিধসে কোনো বাংলাদেশি আটকে থাকার খবর নেই’

আগস্ট ২৭, ২০২৬

Noora Health and Channel i partner to promote family caregiver education

আগস্ট ২৭, ২০২৬

জামিন আবেদন ফেরত চাইলেন দীপু মনি, ‘যেকোনো শর্তে’ জামিনে রাজি তৌফিক ইলাহী

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT