চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার মুক্ত মতের বিরুদ্ধে নতুন করে অভিযান চালাচ্ছে: এইচআরডব্লিউ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ন ১৭, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশ সরকার নতুন করে মুক্ত মত প্রকাশের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান শুরু করেছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

গতকাল বৃহস্পতিবার হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে এ কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, ‘‘সাধারণত ধর্মীয় অনুভূতি নিয়ে কথা বললে বা সরকারের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে কথা বললে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

যাদেরকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন- মানবাধিকারকর্মী আব্দুল কাইয়ুম, বিশিষ্ট কবি হেনরী স্বপন, আইনজীবী ও লেখক ইমতিয়াজ মাহমুদ।

এদের তিনজনকেই তথ্য প্রযুক্তি আইনের আওতায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিতর্কিত আইসিটি অ্যাক্ট বা তথ্য প্রযুক্তি আইনটি ২০১৮ সালে পাশ করা হয়।’’

আইনজীবী, কবি কিংবা মানবাধিকারকর্মীদের তাদের স্বাধীন মত প্রকাশের জন্য গ্রেপ্তার করার তীব্র সমালোচনা করেছেন সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড এডামস।

Reneta

তিনি বাংলাদেশ সরকারকে শিগগিরই এই ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান এবং মুক্ত মত প্রকাশে বাধা দেয়ার আইন পরিবর্তন করতে বলেন।

উল্লেখ্য, ১১ মে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় বরিশালের কবি হেনরী স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খ্রিষ্টান ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

এরপর ১৫ মে ঠিক একই আইনের মামলায় আইনজীবী ও লেখক ইমতিয়াজ মাহমুদকে গ্রেপ্তার করা হয়।

গত ২৯ জানুয়ারি মন্ত্রিভায় প্রস্তাবিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ অনুমোদিত হওয়ার পর দেশ-বিদেশে এই আইনের ব্যাপক সমালোচনা হচ্ছে। ২০১৬ সালে এই আইন প্রস্তাব হিসেবে উপস্থাপনের পর যেসব সমালোচনা হয়েছিল, বিভিন্ন বৈঠকে যেসব নেতিবাচক দিক চিহ্নিত করা হয়েছিল, সরকার কার্যত সেগুলো আমলে নেয়নি।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ সরকারহিউম্যান রাইটস ওয়াচ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT