চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে: গণজাগরণ মঞ্চ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ২৬, মে ২০১৭
বাংলাদেশ
A A

সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্যটি নিয়ে সরকার নোংরা রাজনৈতিক খেলায় নেমেছে বলে মনে করে গণজাগরণ মঞ্চ। এর প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা ৬টায় শাহবাগে মশাল মিছিল কর্মসূচির আহ্বান করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

শুক্রবার গণজাগরণ মঞ্চের কর্মী রিয়াজুল আলম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন খুন, ধর্ষণ, অবিচার বেড়েই চলছে, তার কোনোটিরই বিচার করা হচ্ছে না। জনগণের সম্পদ লুটে খাচ্ছে দুর্নীতিবাজ কর্তৃপক্ষ। বিদেশে পাচার হচ্ছে জনগণের কষ্টার্জিত অর্থ। এসব থেকে জনগণের চোখ ফিরিয়ে রাখতেই মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে ধর্মকে রাজনৈতিকভাবে আত্মরক্ষার ঢাল হিসাবে ব্যবহার করছে সরকার। ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। জনগণকে প্রতারণা করে অপশাসন আড়াল করতে ধর্মের এই ব্যবহার একইসাথে রাজনীতি ও ধর্ম- দুটিকেই কলুষিত করছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জনগণকে ভুল দ্বন্দ্বে ব্যস্ত রেখে নিজেদের আখের গোছাতে ব্যস্ত সরকার। অপশাসন, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে যেন জনগণ সোচ্চার হতে না পারে, মানুষ যেন অধিকার সচেতন হতে না পারে সেজন্যে মুক্তিযুদ্ধ পূর্ববর্তী শোষকদের মতো ধর্মের অপব্যবহার করে জনগণকে বিভক্ত করা হচ্ছে।

রাজনীতিতে ধর্মের এই ব্যবহার মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এবং মুক্তিযুদ্ধের মূলনীতির পরিপন্থী। শাসকগোষ্ঠীর ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে ধর্মকে রাজনীতিতে ব্যবহারের এই নোংরামী বাংলাদেশকে পাকিস্তানী অন্ধকার সময়ের দিকে পিছিয়ে নিয়ে যাবে বলে মনে করে গণজাগরণ মঞ্চ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভাস্কর্যসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

টক্সিক ব্র্যান্ড ইমেজে অস্ট্রেলিয়ায় ট্রাম্প টাওয়ার প্রকল্প বাতিল

মে ১৩, ২০২৬

২০২৬’র বিশ্বকাপে যা কিছু প্রথম

মে ১৩, ২০২৬

টাঙ্গাইলে আবাদ হচ্ছে বারি-১২ জাতের বেগুন

মে ১৩, ২০২৬

স্থানীয় নির্বাচনে ভরা ডুবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ চান লেবার দলের ৮৭ এমপি

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার একটি বাজারে বিমান হামলায় শিশুসহ নিহত ১০০

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT