চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার জঙ্গিবাদের সমাধান চায় না: ফখরুল

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
১:১২ অপরাহ্ন ২৫, মার্চ ২০১৭
রাজনীতি
A A

আওয়ামী লীগ সরকার দেশের জঙ্গিবাদ সমস্যার সমাধান করতে চায় না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার জঙ্গিবাদ সমস্যার সমাধান না করে এর মাধ্যমে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাইছে।

শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল আয়োজিত মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে  তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জঙ্গিবাদ নিরসনে সরকার আন্তরিক নয়। নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জঙ্গিবাদকে রাজনৈতিক ফায়দার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

সাম্প্রতিক জঙ্গিবাদের উত্থানের ঘটনায় উদ্বেগ জানিয়ে জঙ্গিবাদের সঙ্গে যারা জড়িত এবং এর মদদদাতাদের খুজে বের করে রহস্য উন্মোচনের দাবি জানান বিএনপির মহাসচিব।

এসময় প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে সম্ভাব্য চুক্তির সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, তিস্তার পানি চুক্তির নামে প্রতিরক্ষা চুক্তি করা যাবে না। ভারতের কাছ থেকে যে এক ফোঁটা পানিও বাংলাদেশ পাবে না, তা পানিসম্পদ মন্ত্রীর কথায় প্রমাণিত হয়েছে।

তবে তিস্তার পানি চুক্তি ছাড়া দেশের সার্বভৌত্ব বিরোধী কোনো চুক্তি হলে মানুষ মেনে নেবে না বলেও জানান বিএনপির এই নেতা।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রীর ভারত সফরবিএনপিবিএনপি-জঙ্গিবাদমির্জা ফখরুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, দুই আওয়ামী লীগ নেতা আটক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

নাটোরে শিম চাষে লাভবান কৃষক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ২১, ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পদক্ষেপ স্কুল এন্ড কলেজে ভিন্নধর্মী আয়োজন

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT