চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার আন্দোলনকারীদের প্রতি সংবেদনশীল: এইচটি ইমাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের প্রতি সরকার সংবেদনশীল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের প্রচার উপ-কমিটির চেয়ারম্যান এইচটি ইমাম। আন্দোলনকারীদের প্রতি সরকারের কোনো বিরুপ মনোভাব নেই বলেই তাদের সঙ্গে আলোচনা করেছে এবং প্রধানমন্ত্রী বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখার জন্য বলেছেন বলে জানান তিনি।

মঙ্গলবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যুক্তিসঙ্গত আন্দোলন ছাত্ররা করতেই পারে। এর প্রতি আমাদের কোনো বিরূপ মনোভাব নেই। সরকারের তো একেবারেই নেই। মাননীয় প্রধানমন্ত্রী কেবিনেট মিটিং এ গতকালই বলেছেন এ বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখার জন্য। এর আগে জনপ্রশাসন থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয় তা নিয়ে শিক্ষার্থীদের ভাবনা ঠিক নয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে মুক্তিযুদ্ধ কোটা বা কোটা থেকে যদি পূরণ না হয় তাহলে সাধারন থেকে পূরণ করা হবে। যেখানে সবাই আসতে পারবে। এই সিদ্ধান্ত অনুযায়ী প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখানে যদি কোন ভুল-ভ্রান্তি থাকে তাহলে অবশ্যই সংশোধন করা হবে। সেজন্য জনপ্রশাসন মন্ত্রণালয় এটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।

উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন: উপাচার্যের বাসভবনে যে হামলা হয়েছে এটা অত্যন্ত নিকৃষ্ট ও ধিক্কার জানানোর মত। সংবাদপত্রের মাধ্যমে জানতে পারি যে, উপাচার্যের স্ত্রী এবং সন্তানরাও নিরাপত্তাহীন হয়ে গিয়েছিল। যারা উপাচার্যের বাসভবনে হামলা চালিয়েছে, তাদের যদি সৎসাহস থাকে তাহলে তারা মুখোশ পড়ে যাবে কেন? অবশ্যই এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে।

তিনি বলেছেন: বিএনপি’র প্রতিক্রিয়াতে আমার মনে হচ্ছে, ভাড়ার ঘরে কে রে, আমি কলা খাই না। ভিসির বাসায় হামলার ঘটনায় আমরা তো বিএনপিকে টানি নাই।  কিন্তু তারা সরকারকে দোষারোপ করে বক্তব্য দিচ্ছে। তারা এ ধরণের বক্তব্য দিলে, আমরা অন্যরকম মনে করব (শাহবাগ আন্দোলনের উদাহরণ তুলে ধরেন তিনি)। সরকার আন্দোলনকারীদের প্রতি সংবেদনশীল।

কোটা পদ্ধতি এটি নতুন কিছু নয় দাবি করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, পাকিস্তান আমলে সব জায়গায়ই কোটা ছিল। যদি কোটা না থাকতো তখন আমরা সংখ্যাগরিষ্ঠ হয়েও পিছিয়ে পড়ছিলাম। এটি রাখতে হয়। ভারতে কোটা পদ্ধতি চালু আছে। গতকাল ভারতের কয়েকজন নেতার সাথে কথা বলে জানতে পারলাম ভারতে কোটা ৫১ ভাগ। সেটি তারা বিভিন্নভাবে ভাগ করে থাকেন। যেমন পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নিম্ন শ্রেণীর মানুষ, মেয়েদের জন্য এমনকি তাদের প্রতিটি রাজ্যের জন্য আলাদা আলাদা কোটা ব্যবস্থা চালু আছে।

Reneta

কোটা ব্যবস্থা অবশ্যই পরিবর্তনযোগ্য উল্লেখ করে এইচটি ইমাম বলেন, পরিবর্তনশীল জগতে আমাদের বিবর্তন হচ্ছে জগতে। আমাদের শিক্ষার হার বাড়ছে, মেয়েরা শিক্ষা অনেকেই এসেছে। এসব গুলো নিয়েই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকাল নির্দেশ দিয়েছেন যে কোটাব্যবস্থা পরীক্ষা করে দেখার জন্য।

নতুন করে ছাত্রদের আন্দোলন নিয়ে তিনি বলেন, গতকাল ছাত্রদের প্রতিনিধিদল আমাদের মাননীয় সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে দেখা করেছেন। সেখানে একটি সুন্দর সমাধান হয়েছে। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে পর্যালোচনা করে নতুন কিছু করা হবে। এরপরে আর আন্দোলন করার কিছু নেই। এখানে অন্য কিছু আছে।

সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় বিএনপিকে দায়ী করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন: আজকে বিএনপি বিবৃতির মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে যে এটি বিএনপি করেছে। এখানে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, সরকারের প্রতিনিধি দল যেখানে আন্দোলনকারীদের সাথে বসেছেন আলাপ আলোচনা করেছেন; এর পরে ভিসির বাসভবনে হামলা এটাই প্রমাণ করে যারা ইতিপূর্বে মানুষের উপর পেট্রোল বোমা মেরে হত্যা করেছে, মানুষকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে তারাই সেখানে ঢুকে এই নৈরাজ্য-সন্ত্রাস কর্মকাণ্ড চালিয়েছে। ভিসির বাসভবনে আগুন ধরিয়ে দিতে চেয়েছিল গ্যাসের লাইন খুলে। এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড। মঙ্গল শোভাযাত্রা কার্যক্রম ব্যাহত করা, যারা মঙ্গল শোভাযাত্রা চায় না তারা এগুলো করেছে।

এসময় উপস্থিত ছিলেন দলের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-প্রচার কমিটির সদস্য আশরাফ সিদ্দিকী বিটু, গিয়াস উদ্দিন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইচটি ইমামকোটা সংস্কার আন্দোলন
শেয়ারTweetPin1

সর্বশেষ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

জুলাই ১১, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

জুলাই ১১, ২০২৬

আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জুলাই ১১, ২০২৬

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT