চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের সিদ্ধান্তে ফেসবুক বন্ধ, সরকারের কথাতেই খুলেছে

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
৩:৪১ পূর্বাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

১৮ নভেম্বর থেকে তিন সপ্তাহ বন্ধ রাখার পর অবশেষে ফেসবুকে ঢোকার গেটওয়ে খুলে দিয়েছে সরকার। সরকারের সিদ্ধান্তেই ফেসবুক বন্ধ করা হয়েছিলো, আবার সরকারের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই গেটওয়ে খুলে দেয়া হয় বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও মোবাইল অপারেটরগুলো।

দুপুর ২টা থেকে ৩টার মধ্যেই ফেসবুক খুলে দেয়ার নির্দেশনা পৌঁছে যায় বলে জানানো হয় তাদের পক্ষ থেকে। ফেসবুক খুলে দেওয়া হতে পারে বলে বৃহস্পতিবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক চ্যানেল আই অনলাইনকে জানিয়েছিলেন। 

সরকারের পক্ষ থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে এ ব্যাপারে মোবাইল অপারেটরদের ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের ফেসবুক খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হলে তারা ফেসবুকে ঢোকার পথে বাধাগুলো সরিয়ে নেন।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ই-কমার্সে কাজের সুবিধার কথা বিবেচনা করে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই ফেসবুক খোলার সিদ্ধান্ত নেয়া হয়। ফেসবুক খুলে দেওয়ার সিদ্ধান্তের পেছনে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অবদান আছে জানিয়ে নিজের ফেসবুক পেজে জয়কে ধন্যবাদ জানিয়েছেন প্রতিমন্ত্রী পলক।

ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল সরোয়ার আলম শিকদার বলেন, সরকার কেনো ফেসবুক বন্ধ করলো, আর কেনোইবা তিন সপ্তাহ পর হঠাৎ করে খুলে দেয়া হলো, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সরকারের অভ্যন্তরীণ ব্যবস্থা এবং সিদ্ধান্তের ব্যাপার। সরকার যখন বন্ধ করতে বলেছে বন্ধ করেছি। আবার এখন খুলতে বলেছে, তাই সাথে সাথে খুলে দিয়েছি।’

একই কথা বলেছেন রাষ্ট্রীয় টেলিকম প্রতিষ্ঠান টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দীন আহমেদ। তিনি বলেন, আমরা কাজ করি একটি রেগুলেটেড মার্কেটের অধীনে। তাই রেগুলেটরি কমিশনের মাধ্যমে সরকার আমাদের যা নির্দেশ দেবে আমাদের তা-ই করতে হবে।’

Reneta

তবে তিনি মনে করেন, রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কিছু দুশ্চিন্তা ছিলো, সেজন্যই বন্ধ করা হয়েছিলো ফেসবুক এবং অন্যান্য কিছু মোবাইল অ্যাপ। এখন হয়তো সেটা কেটে গেছে মনে করে ফেসবুক খুলে দিয়েছে সরকার।

অন্যদিকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এম. এ. হাকিম বলেন, ‘আমি মনে করি, সরকার নিরাপত্তা নিয়ে যে ভয় পাচ্ছিলো তা মিছিমিছি। আর সেটা উপলব্ধি করার পর সরকার ফেসবুক খুলে দেয়ার নির্দেশ দিয়েছে।’

ফেসবুক খুলে গেলেও নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ দেয়ার আগ পর্যন্ত ভাইবার ও হোয়াটসঅ্যাপে ঢোকার গেটওয়েগুলো বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT