তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গত নয় বছরে সরকার অর্থনৈতিক উন্নয়নসহ সবক্ষেত্রে উন্নতি করেছে। অবকাঠামোর উন্নয়ন করেছে। এখন আমাদের সামনে তিনটা চ্যালেঞ্জ।
তিনি বলেন: প্রথম চ্যালেঞ্জ- নির্দিষ্ট সময়ে নির্বাচন করা এবং বর্তমান গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা। দ্বিতীয় চ্যালেঞ্জ- সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন মোকাবেলা করা। সবশেষ হলো- উন্নয়নের ধারা অব্যাহত রাখা।
সরকারের আমন্ত্রণে বাংলাদেশে সফররত দশ দেশের ২৭ বিদেশি সাংবাদিকের সাথে সাক্ষাত শেষে তিনি এসব কথা বলেন।







