চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের চক্রান্ত বানচাল করে নির্বাহী সভা হবে: রিজভী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A

সরকারের সকল বাধা এবং চক্রান্ত বানচাল করে শনিবার বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন: আমরা মহানগর নাট্য মঞ্চ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তন, হোটেল পূর্বাণীসহ সবখানে আপ্রাণ চেষ্টা করেছি সভার ভেন্যু ঠিক করতে। কিন্তু অনুমতি মেলেনি। এরপর বসুন্ধরার রাজদর্শন কনভেনশন হলে বুকিং দিয়েছিলাম। টাকাও জমা দিই। কিন্তু পরে তারা হল রুমের পুন:গঠন করা হচ্ছে জানিয়ে বুকিং বাতিল করেন এবং টাকা ফেরত দেন। আমরা বুঝতে পেরেছি যে, তাদেরকে চাপ দেয়া হয়েছে। সর্বশেষ নিরুপায় হয়ে লা মেরিডিয়ানে সভা করছি।

‘বিএনপি বিলাসবহুল হোটেলে সভা করছে’ ওবায়দুল কাদের এর এমন মন্তব্যের কড়া সমালোচনা করে রিজভী বলেন: আমরা প্রচলিত নিয়মে যেসব সভা-সমাবেশ করি সেখানে অনেক চেষ্টা করেছি ভেন্যু নেয়ার। কিন্তু আপনারা অনুমতি দেননি। আপনারা দখল করে রেখেছেন। আপনারা সবখানে দখলদারিত্ব বজায় রেখেছেন। গণতন্ত্রের গলায় দড়ি বেঁধে রেখেছেন।

রিজভীর অভিযোগ: শনিবারের সভা বানচাল করতে এবং আমাদের নির্বাহী সদস্যরা যেন উপস্থিত হতে না পারে সেজন্য সরকার চক্রান্ত করছে। আমাদের নেতাকর্মীদের গণগ্রেপ্তার করছে। এছাড়া প্রতি মূহুর্তে নেতাদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে ভীতি সৃষ্টি করছে। নির্বাহী কমিটির সভার অনুমতি দিয়েও বানচাল করতে ডিস্টার্ব করছে সরকার। এরপরও সকল চক্রান্ত বানচাল করে শনিবারের সভা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপিরুহুল কবির রিজভী
শেয়ারTweetPin

সর্বশেষ

নরওয়ের বিপক্ষে নেই পাকুয়েতা, ফিরছেন রাফিনহা

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লাখো মানুষের অংশগ্রহণে আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানে খামেনির জানাজা আজ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে মুষলধারে বৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেবেছিলাম খামেনিকে মানুষ ঘৃণা করে: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT