চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের বিরুদ্ধে বললেই মানুষকে গুম করা হচ্ছে: খালেদা

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৫:০৩ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৭
রাজনীতি
A A
খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অভিযোগ করে বলেছেন, সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে  তুলে নিয়ে যাওয়া হচ্ছে, গুম করে দেয়া হচ্ছে।

রোববার সোহরাওয়ার্দী উদ্যানে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, ‘মূলত আওয়ামী লীগ সরকার ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসকে ভয় পায়। আর সরকার সবচেয়ে বেশি ভয় পায় জনগণকে।’

সমাবেশে বাধা দেওয়ার ইঙ্গিত করে খালেদা জিয়া আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, ‘রাস্তায় খালি বাস রেখে বাধা দেওয়া হয়েছে। যাতে মিছিল নিয়ে আসা জনগণ সমাবেশে আসতে না পারে। যানবাহন বন্ধ করে দিয়েছে সরকার। তারপর মানুষ বাধা না মেনে সমাবেশে এসেছে। সরকার গণগ্রেফতার করেছে, তল্লাশি চালিয়েছে, ভয়ভীতি দেখিয়েছে। তবুও জনগণ বাধা মানেনি।

“আওয়ামী লীগ সমাবেশে বাধা দেওয়ার মাধ্যমে প্রমাণ করেছে তারা কত ছোট লোক। এত ছোট মন নিয়ে রাজনীতি হয় না।’’

অঘোষিতভাবে বাকশালকে কায়েম করতে চায়-এমন অভিযোগ করে বিএনপি চেয়ারপার্সন বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রকে ভয় পায়, এরা মানুষকে ভয় পায়, জনগণকে ভয় পায় বলে যেমন একদলীয় বাকশাল কায়েম করেছিল, তেমনি এক দলীয় শাসন কায়েম করতে চায়। তারা জনগণের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে।

বিএনপি ক্ষমতায় এলে দেশে রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে সব ধরনের ছাড় দেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বলেছি আমি তাদের ক্ষমা করে দেব। কিন্তু জনগণ জানে, এরা কত অবিচার করেছে। জনগণ সেটা মানতে রাজি নয়।

Reneta

“তারপরও বলেছি। আমরা দেশে সুষ্ঠু এবং সুন্দর এটা রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে চাই। কেন না আমাদের রাজনীতি বহুদলীয় ঐক্যের রাজনীতি।’’

বিএনপিকে মামলা দিয়ে আকটে রাখার অভিযোগ তুলে সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লোক দিয়ে জেল ভরা। অথচ তাদের দলের লোকেরা খুন করেও মাফ পেয়ে যায়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদাখালেদা জিয়াবিএনপিসমাবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT