চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের কোন নির্যাতন এমকে আনোয়ারকে দমাতে পারেনি: ফখরুল

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
১:১২ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A
সরকারের কোন নির্যাতন এমকে আনোয়ারকে দমাতে পারেনি: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এম কে আনোয়ারকে হারিয়ে একজন সৎ, যোগ্য, নিষ্ঠাবান রাজনীবিদকে হারিয়েছে বাংলাদেশ। এ সরকারের কোন নির্যাতন, জুলুম তাকে দমাতে পারেনি। চলমান গণতান্ত্রিক আন্দোলনের জন্য এটি বড় ক্ষতি। এ ক্ষতি পূরণ হওয়ার নয়।

মঙ্গলবার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির স্থায়ী কমিটির সসদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের নামাজে জানাযার পরে দেয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, এ সরকারের কোন জুলুম-নির্যাতন তাকে আর স্পর্শ করবে না। তাকে হারানো গণতান্ত্রিক আন্দোলনে অপূরণীয় ক্ষতি। এ ক্ষতি পূরণ হওয়ার নয়।

ফখরুল দল ও চেয়ারপারসনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে বলেন, তার চলে যাওয়ার শোক যেন তার পরিবার ও আমরা সহ্য করতে পারি সে প্রার্থনা করছি।


জানাযায় বিএনপির জাতীয় কমিটির সদস্যবৃন্দ, ভাইস চেয়ারম্যান, সহ কেন্দ্র কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এলিফেন্ট রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

Reneta

কাটাবনে সকাল ১০ টায় প্রথম জানাযাযা অনুষ্ঠিত হয়, দুপুর ১২ টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাযা এবং দুপুর ১.৩০ সংসদ ভবনে, তৃতীয় জানাজা শেষে নিজ গ্রামে দাফন সম্পন্ন হবে।

সাবেক এ মন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তারা শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিবিএনপি মহাসচিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক বছরে বিবিসির টিভি লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্যের ৫ লাখের বেশি পরিবার

জুলাই ১৫, ২০২৬

আসছে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’: হল বাঁচাতে হিন্দি সিনেমাতেই ভরসা?

জুলাই ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন (সংগৃহীত)।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

জুলাই ১৫, ২০২৬

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

জুলাই ১৫, ২০২৬

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT