চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের এজেন্সি ফরহাদ মজহারকে অপহরণ করেছে: বিএনপি

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৫:৫৬ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A
কুমিল্লা

বিশিষ্ট কলামিস্ট, লেখক ও কবি ফরহাদ মজাহারের অপহরণ সরকারের অজান্তে হয়নি মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ বলেছেন, অপহরণের ঘটনায় সরকারের এজেন্সি, টিম জড়িত।

সোমবার বিকেলে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

রিজভী বলেন, তার লেখনি চিন্তাকে ভয় পেয়ে সরকার তাকে টার্গেট করেছিল। এখন টার্গেট সম্পন্ন করার চেষ্টা করেছে।

তিনি বলেন, ষোড়শ সংশোধনী বাতিলে জনগণের মাঝে আশাবাদ অনুভূত হয়েছিল। মানুষের সেন্টিমেন্ট ভিন্নখাতে প্রবাহিত করতে ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে।

আশঙ্কা প্রকাশ করে বিএনপির এ নেতা আরো বলেন, এমনও হতে পারে গতকাল (রোববার) দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সংবাদ সম্মেলনে তিনি যে বক্তব্য দিয়েছেন তার জন্য তাকে টার্গেট করেছে সরকার। টার্গেট বাস্তবায়ন বরার জন্য তারা জঘন্য কাজটি করেছে।

দ্রুত ফরহাদ মজাহারকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিথযশা এই বুদ্ধিজীবীকে ফিরেয়ে না দিলে ক্ষোভে প্রতিবাদে মানুষ ফেটে পড়বে।

Reneta

অপহণের পর ফরহাদ মজাহারের পরিবারের কাছে ৩৫ লাখ টাকা দাবি করা হয় একজন সাংবাদিকের মাধ্যমে এমন সংবাদ শুনেছেন দাবি করে রুহুল কবির রিজভী বলেন, মূল বিষয়টা এখনো জানা যায়নি। অপহরণের ২৪ মিনিট পর যে নাম্বারে ফরহাদ মজহারের পরিবারকে কল করা হয়েছিল সেই নাম্বার ট্র্যাকিং করা পর আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে বলেছিল নম্বরটা মানিকগঞ্জ অবস্থান করছে। কিছুক্ষণ পর বলেছে মাগুরা-যশোরে অবস্থান করছে।

সরকারের এজেন্সি ফরহাদ মজহারকে তুলে নিয়েছে এমন অভিযোগের ভিত্তি কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ধরনের ঘটনা আমরা আগেও দেখেছি। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেক নেতাকেই এভাবে তুলে নেয়া হয়েছে। সরকারের এজেন্সি মাইক্রোবাসে তুলে নিচ্ছে। আবার তারা নাটক করে বলছে আমরা দেখছি, খোঁজ নিচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিখোঁজফরহাদ মজহার
শেয়ারTweetPin

সর্বশেষ

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT