যানজটে রাস্তার মধ্যে অলস বসে না থেকে সরকারী কর্মকর্তাদের হাঁটার পরামর্শ দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
রাজধানীর নীলক্ষেতে পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে দু’দিনের আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন: দু’দিনের দাসত্বের মানসিকতা থেকে বের হয়ে বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে নেতৃত্ব দিচ্ছেন। দারিদ্র দূরীকরণে পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
দু’দিনের এ সেমিনারে দেশি-বিদেশি পরিকল্পনাবিদরা আলোচনায় অংশ নেবেন।







