চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারীভাবে হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়ছে

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
৩:২২ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

হাজীদের জন্য সুযোগ-সুবিধা বাড়িয়ে হজ ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছে সরকার। সরকারী ব্যবস্থাপনায় হজযাত্রীদের সংখ্যাও বাড়ানো হয়েছে। এখন থেকে আগেই টাকা জমা দিয়ে কুরবানী দিতে পারবেন হাজীরা। এমন কিছু সংশোধনী এনে জাতীয় হজ ও ওমরাহ নীতি এবং হজ প্যাকেজ প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রতিবছরই বাংলাদেশ থেকে প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালন করতে যান। বর্তমান সরকার ক্ষমতায় এসে হজ ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনলেও হজ যাত্রীদের নানাবিধ সমস্যায় পড়ার উদাহরণও কম নয়।

মন্ত্রিসভার বৈঠকে হজ ব্যবস্থাপনায় আরো কিছু পরিবর্তন এনে জাতীয় হজ ও ওমরাহ নীতি এবং হজ প্যাকেজ সংশোধনীর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, সরকারী ব্যবস্থাপনায় ছিলো ৫ হাজার, এটাকে করা হয়েছে ১০ হাজার। বেসরকারী ব্যবস্থাপনায় ১ লক্ষ ৮ হাজার ৮৬৮ জন ছিলো। যেটাকে কমিয়ে সৌদি সরকার ধার্য্য করেছে ৯১ হাজার ৭৫৮ জন। দুটো মিলিয়ে আমাদের ১ লক্ষ ১ হাজার ৭৫৮ জন হয়েছে। সাকুল্যে হজযাত্রী কমে গেছে।

সংশোধীত আইনে প্রত্যেক হজ এজেন্সিকে কমপক্ষে ১৫০ জন হজ যাত্রী নিতে হবে। হজ পালনের সময় প্রচন্ড গরমের কারণে আরাফাত ময়দানে থাকবে ওয়াটার কুলার।

মোহাম্মদ শফিউল আলম বলেন, হজযাত্রীদের কুরবানীর ক্ষেত্রে আগে নিজেও করতে পারতো বা আইডিবি কুপনের মাধ্যমেও করতে পারতো। এখন এটাকে বাধ্যতামূলক করে বলা হয়েছে কুরবানীর সকল অর্থ অনলাইনে আইডিবির ব্যাংকের খাতে জমা করতে হবে। অর্থাৎ কারও ব্যক্তিগতভাবে কুরবানী করার সুযোগ এখন আর দেয়া হবে না। ওয়াটার কুলারের জন্য ১৫০ রিয়াল সৌদি সরকারকে দেয়া হবে।

Reneta

এছাড়াও প্রতিবছর ২৮ এপ্রিল জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস হিসেবে উদযাপনের প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে হাম উপসর্গে মৃত্যু ৮০০ ছাড়ালো

জুলাই ২২, ২০২৬

পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

জুলাই ২২, ২০২৬

এন্ডোমেট্রিওসিস ও আধুনিক চিকিৎসা পদ্ধতি

জুলাই ২২, ২০২৬
‘স্ক্যান্ডাল’ সিনেমার একটি দৃশ্য

ব্যক্তিগত কেলেঙ্কারিতে ক্ষমতার পতন, বিশ্বজুড়ে আলোচিত যত সিনেমা

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

এ বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় নির্বাচন: মির্জা ফখরুল

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT