চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি হাসপাতালে আইসিইউ ৭৩৩টি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৩ অপরাহ্ণ ১০, জুন ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
করোনাভাইরাস

দেশে সরকারি হাসপাতালে ৭৩৩টি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগের আদেশ অনুযায়ী আজ বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চকে এই তথ্য জানায় রাষ্ট্রপক্ষ। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আরো জানানো হয় এই ৭৩৩ টি আইসিইউ’র মধ্যে কোভিড -১৯ সংক্রান্ত সার্ভিসের জন্য ১৭টি হাসপাতালে ২৩৫ টি আইসিইউ স্থাপন করা হয়েছে। যার মধ্যে নারায়ণগঞ্জের ৩০ শয্যা বিশিষ্ট হাসপতালে ১০টি, মহানগর হাসপাতালে ৫টি, লালকুঠি হাসপতালে ৫টি, গোলাপগঞ্জ হাসপাতালে ১০টি, বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে ৭টি, সিলেটের শহীদ শামসুদ্দি হাসপাতালে ৯টি, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০টি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১০টি, খুলনার জেলা হাসপাতালে ১০টি, বরিশাল জেলা হাসপাতালে ১০টি, রংপুর শিশু হাসপতালে ১০টি, ময়মনসিংহের এসকে হাসপাতালে ৫টি, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপতালে ১৬টি, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১৬টি, কুয়েত মৈত্রী হাসপাতালে ২৭টি, বসুন্ধরা আইসোলেশন হাসপাতালে ৫০টি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ফিল্ড হাসপাতালে রয়েছে ২৫টি আইসিইউ ইউনিট।

এর আগে বেসরকারি হাসপাতালের আইসিইউ অধিগ্রহণ ও অনলাইনে সেন্ট্রাল বেড ব্যুরো চালুর নির্দেশনা চেয়ে করা এক রিটের শুনানিতে গত ৮ জুন বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ উষ্মা প্রকাশ করেন।

আদালতে ওইদিন রিটের পক্ষে ভার্চুয়াল শুনানিতে ছিলেন আইনজীবী ইয়াদিয়া জামান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

এরপর রিট এবং শুনানির বিষয়ে আইনজীবী ইয়াদিয়া জামান চ্যানেল আই অনলাইনকে ওইদিন বলেন, ‘করোনার এই ক্রান্তিকালে বেসরকারি হাসপাতালগুলোতে থাকা আইসিইউ সরকার কর্তৃক অধিগ্রহণ ও অনলাইনে “সেন্ট্রাল বেড ব্যুরো” চালুর নির্দেশনা চেয়ে গত রোববার একটি রিট করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. আব্দুল আল মামুন। সে রিটের শুনানিতে আমি করোনায় আক্রান্ত জনসাধারণের জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের আলোকে বেসরকারি হাসপাতালের আইসিইউগুলো অধিগ্রহণ ও সেন্ট্রাল বেড ব্যুরো” চালুর প্রয়োজনীয়তা তুলে ধরি। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে আদালতকে বলা হয়, করোনার উপসর্গ থাকা রোগীদের আইইডিসিআর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হটলাইনে যোগাযোগ করে হাসপাতালের খালি বেডের বিষয়ে তথ্য পাবার সুযোগ এখনো রয়েছে। এরপর আদালত দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে কতগুলো আইসিইউ রয়েছে এবং করোনার এই সময়ে রোগীরা আইইডিসিআর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হটলাইনে যোগাযোগ করে হাসপাতালের খালি বেডের বিষয়ে সঠিক তথ্য পাচ্ছে কিনা? তা বুধবারের মধ্যে আদালতকে জানাতে রাষ্ট্রপক্ষের প্রতি নির্দেশ দেন। সে অনুযায়ী আজ (বুধবার) রাষ্ট্রপক্ষ সরকারি হাসপাতালের আইসিইউ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য আদালতে উপস্থাপন করে। তবে বেসরকারি হাসপাতালের আইসিইউ নিয়ে আজ (বুধবার) কোন তথ্য উপস্থাপন করা হয়নি। এছাড়া বেসরকারি হাসপাতাল সংক্রান্ত আরো দুটি রিট আবেদন থাকায় আদালত এসব বিষিয়ে আগামী রোববার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিইউকরোনাকরোনাভাইরাসস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT