অর্থনীতি

সরকারি পাটকলে আয় ৪৮৪ কোটি, ব্যয় ৩৬৫২ কোটি টাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাস্যোজ্জ্বল মুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানিয়েছেন, গত অর্থবছরে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজিএমসি) নিয়ন্ত্রণাধীন মিলগুলো আয় করেছে চারশ’ ৮৪ কোটি ৪৮ লাখ টাকা। ব্যয় হয়েছে তিন হাজার ৬৫২ কোটি ৯৪ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সদস্য মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিটিএমসির ২৫টি কারখানার মধ্যে ২৪টি বন্ধ রয়েছে এবং একটি ভাড়ায় চলছে। বন্ধ ২৪টির মধ্যে দু’টিতে টেক্সটাইল পল্লী স্থাপন এবং দু’টি পিপিপিতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সরকারি দলের সদস্য হাবীব হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বর্তমানে দেশে ৫৮৯টি তাঁত ফ্যাক্টরি ও এক লাখ ১৬ হাজার ১১৭টি ইউনিট রয়েছে। পাওয়ার লুম ব্যতীত তাঁত শিল্পে বছরে প্রায় ৪৭ কোটি ৪৭ লাখ ৪০ হাজার মিটার তাঁতবস্ত্র উৎপাদিত হয়। যার মাধ্যমে দেশের বস্ত্র চাহিদার ২৮ ভাগ পূরণ হয়ে থাকে।’

বেগম লুৎফুন নেসা খানের প্রশ্নের জবাবে পাটমন্ত্রী জানান, চলতি অর্থবছরের ৮ মাসে ৫ দশমিক শূন্য তিন লাখ টন কাঁচাপাট রফতানি করা হয়েছে। এছাড়া গত ২০২০-২১ অর্থবছরে ৫ দশমিক ৮৬ লাখ টন কাঁচাপাট এবং ৭ দশমিক ৮২ লাখ টন পাটজাত পণ্য রফতানি হয়েছে।

বিষয়:পাটকল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…