বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর সতর্কতার অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের টিকেট বিক্রি সীমিত করেছে বিসিবি।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, সরকারি নির্দেশনায় করোনা সতর্কতার অংশ হিসেবে স্টেডিয়ামে জনসমাগম সীমিত করেছি।
দর্শকদের জন্য মাত্র ৫ হাজার টিকেট ছাড়া হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টুয়েন্টি ম্যাচের। শের-ই-বাংলা স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৬ হাজার হলেও সোমবার সন্ধ্যার ম্যাচটি মাঠে বসে দেখতে পারবেন মাত্র পাঁচ হাজার দর্শক।
করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছে পুরো দুনিয়া। যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। বিশ্বজুড়ে অনেক ক্রীড়া ইভেন্ট স্থগিতের ঘোষণা আসছে। প্রাণঘাতী করোনার প্রভাব পড়ল বাংলাদেশ ক্রিকেটেও।







