চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে চাকরি প্রার্থীদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আবারও রাস্তায় নেমেছেন চাকরিপ্রার্থী তরুণেরা। শনিবার শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেছে কয়েকশ’ তরুণ। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচিরও হুমকিও দেয় তারা।

‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ ব্যানারে বেলা সাড়ে এগারোটার দিকে তারা শাহবাগে জড়ো হন। এরপর পুলিশ ‘বাধা’ দিলে তারা টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করে।

তবে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান চ্যানেল আই অনলাইনকে বলেন: কর্মসূচিতে বাধা দেয়া হয়নি। বইমেলার রাস্তা ফাঁকা রাখতে আমরা শুধু তাদের অন্য জায়গায় গিয়ে কর্মসূচি পালন করতে বলেছি।

একই সময়ে একই স্থানে ‘মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত ৩০ শতাংশ কোটা বিরোধিতার ষড়যন্ত্র প্রতিহত করতে’ মানববন্ধন করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নামে একটি সংগঠনও। কোটা সংস্কার দাবিদারদের তারা রাজাকার ও আলবদরপন্থী এবং খালেদা জিয়ার অনুসারী হিসেবে আখ্যায়িত করেন।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ইমরান হোসেন সাংবাদিকদের বলেন, ‘মূলত মেধাবীরা যাতে দেশের সর্বোচ্চ প্রশাসনিক জায়গায় যেতে পারেন, এজন্য কোটা সংস্কারের দাবি জানাচ্ছি। আমরা কোটার বিপক্ষে না। কোটা কমিয়ে ১০ শতাংশ করার দাবি জানাচ্ছি। ৫৬ শতাংশ কোটা রাখার কারণে প্রকৃত মেধাবীরা যোগ্যতা থাকার পরও চাকরি পাচ্ছেন না।’

‘কোটা মানে বৈষম্য’, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই’, ‘নাতি-পুতি কোটা বাতিল চাই’, ‘কোটা ব্যবস্থা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী’ ‘কোটা বৈষম্য থেকে মুক্তি চাই’,‘মেধাবীদের ওপর দয়া করো, শূন্যপদ পুরণ করো’, ‘প্রিলিতে অভিন্ন কাটমার্কস নিশ্চিত করো’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড ও ফেস্টুন শোভা পায় তরুণদের হাতে।

আন্দোলনকারী কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে চ্যানেল আই অনলাইনকে বলেন: আমরা কোটা ব্যবস্থার বিপক্ষে নই। তবে বর্তমানা যে কোটা ব্যবস্থা প্রচলিত তাতে কোটাহীনদের চাকরিতে প্রবেশ করা খুবই কষ্টসাধ্য। বেশিরভাগই যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ পাচ্ছেন না। অথচ তুলনামূলক কম যোগ্যতা সম্পন্নরা কোটা থাকার কারণে নিয়োগ পেয়ে যাচ্ছেন। এটি একটি বড় বৈষম্য।

‘‘আমরা চাই কোটা ব্যবস্থা সংস্কার হোক। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্যতমদের নিয়োগ দিতে ৯০ শতাংশ মেধা এবং বাকী ১০ শতাংশ কোটা থেকে নিয়োগ দেয়া হোক। আর কোটাধারী যোগ্য প্রার্থী পাওয়া না গেলে, তা সংরক্ষণ না করে মেধা তালিকা থেকে নিয়োগ দেয়া হোক।’’

সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান কোটা অনুযায়ী ৩০ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তান ও নাতী-নাতনী, ১০ শতাংশ নারী, ১০ শতাংশ জেলা এবং ৫ শতাংশ প্রতিবন্ধী ও অন্যান্য কোটা বিদ্যমান। মেধাতালিকা থেকে নিয়োগ পায় ৪৫ শতাংশ। তবে কোটাধারী কেউ মেধা তালিকায় ঢুকে পড়লে মেধা কোটায়ই নিয়োগ পান তিনি। তখন তার জন্য নির্ধারিত কোটায় নিয়োগ দেওয়া অন্য কোটা কোটাধারীকে। যোগ্যপ্রার্থী পাওয়া না গেলে, তখন সে পদে কাউকে নিয়োগ না দিয়ে  সংরক্ষণ করা হয়।

বিগত কয়েকটি বিসিএসের ফল বিশ্লেষণে দেখা যায়, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া যাওয়ায় ২৮ থেকে ৩৫ তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে সাড়ে তিন হাজার পদ খালি থেকে গেছে। এর মধ্যে ২৮ তম বিসিএসে ৮১৩টি, ২৯ তম বিসিএসে ৭৯২টি, ৩০তম বিসিএসে ৭৮৪টি, ৩১ তম বিসিএসে ৭৭৩টি এবং ৩৫ তম বিসিএসে ৩৩৮টি পদ শূন্য থেকে যায়।

বিক্ষোভকারীরা বলছেন, কোটা ব্যবস্থা সংস্কার করা হলে দেশের বেকার সমস্যা অনেকটাই কেটে যাওয়ার পাশাপাশি তরুণদের হতাশা কেটে যাবে। প্রজাতন্ত্র পাবে যোগ্য কর্মচারী।

সম্প্রতি কোটা সংস্কারের পক্ষে যুক্তি তুলে ধরেছেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ড. আকবর আলী খানসহ একাধিক সাবেক আমলা এবং বুদ্ধিজীবী।

ট্যাগ: কোটা সংস্কারবিক্ষোভবিসিএস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশকে হারানোর কৃতিত্ব নিচ্ছেন হাথুরুসিংহে

পরবর্তী

মেসিকে থামাতে লাগবে ১১ খেলোয়াড়!

পরবর্তী

মেসিকে থামাতে লাগবে ১১ খেলোয়াড়!

চমক নিয়ে চ্যানেল আইয়ে আসছে মেগা টিভি সিরিজ ‘সাত ভাই চম্পা’

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT