চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের ৫ শতাংশ কোটা বহালের দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে প্রতিবন্ধীদের জন্য পাঁচ শতাংশ কোটা বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করে মহাসমাবেশ করছেন বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শাহবাগ মোড়ে তাদের এই মহাসমাবেশ চলছে।

সারাদেশ থেকে আসা প্রায় দেড় শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীরা এই সমাবেশে অংশগ্রহণ করেছেন।

দুপুর সাড়ে বারটার দিকে প্রতিবন্ধীদের দাবির সাথে সংহতি জানাতে আসেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

এসময় তিনি বলেন, ‘প্রতিবন্ধীরা সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠী৷ আমাদের সংবিধানে তাদের অধিকার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে৷ আমি মনে করি তাদের দাবি যৌক্তিক। তাই এই দাবির পাশে বাংলাদেশ ছাত্রলীগ থাকবে৷

আপনাদের জন্য আমরা আমাদের নেত্রীর সাথে আলাদাভাবে কথা বলব। বাংলাদেশ ছাত্রলীগ সৃষ্টির শুরু থেকে যেকোনো যৌক্তিক দাবির পাশে ছিল। আমরা আপনাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিবো।

Reneta

এসময় বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের আহ্বায়ক আলী হোসাইন বলেন, ‘আমরা একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সাথে দেখা করে কথা বলতে চাই। আপনি আমাদের সে সুযোগ সৃষ্টি করে দিবেন। আমাদের দাবি না মানা হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।’

এদিকে শাহবাগ মোড়ে অবরোধ করে আন্দোলন করার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটায় আশেপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে৷ মহাসমাবেশ থেকে তারা ১১টি দাবি পেশ করেন ৷ তার মধ্যে কয়েকটি দাবি হল:

প্রতিবন্ধীদের জন্য বিনাশর্তে ৫ শতাংশ কোটা সংরক্ষণ করে প্রজ্ঞাপন, প্রিলিমিনারি থেকে কোটা কার্যকর, তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে ৫ শতাংশ প্রতিবন্ধী কোটা রাখতে হবে, সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে প্রতিবন্ধীদের থেকে অন্তত একজন প্রতিনিধি রাখতে হবে, প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে এবং সেই মন্ত্রণালয়ে প্রতিবন্ধীদের থেকে মন্ত্রী নিয়োগ করতে হবে, সরকারি চাকরিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পরীক্ষাকালীন ১০ মিনিট সময় বৃদ্ধি করতে হবে,  প্রতিবন্ধীদের জন্য চাকরিতে প্রবেশের বয়সসীমা শিথিল করতে হবে, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠা করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটাপ্রতিবন্ধী কোটাসরকারি চাকরিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবিটি এআই দিয়ে তৈরি করা

মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

আগস্ট ১, ২০২৬

চুক্তি নবায়ন নিয়ে নতুন কোন আলোচনা নয়, ভিনিসিয়াসকে ছাড়তে রাজি রিয়াল

আগস্ট ১, ২০২৬

যুক্তরাষ্ট্রের শুল্ক চাপে রপ্তানি বাড়াতে কানাডার নতুন পদক্ষেপ

আগস্ট ১, ২০২৬

রাজধানীতে সাড়ে ৬ বছরের দুর্ঘটনায় ভয়াবহ চিত্র, মোট নিহত ১৩৮৪

আগস্ট ১, ২০২৬

‘আঙুল বাঁকা করতেও’ প্রস্তুত সরকার: তথ্যমন্ত্রী

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT