চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি কর্মকর্তারা যেভাবে ব্যবহার করবেন ‘আলাপন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

সরকারি উর্ধ্বতন কর্মকর্তাদের নিজেদের মাঝে তাৎক্ষণিক যোগাযোগ ও ফাইল আদান-প্রদানের জন্য চালু করা হয়েছে সহজ ও নিরাপদ যোগাযোগ মাধ্যম ‘আলাপন’ অ্যাপ।

এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে সরকারি কর্মকর্তারা ইন্টারনেটে সার্বক্ষণিক একে অন্যের সাথে এনক্রিপ্টেড চ্যানেলে যোগাযোগ করতে পারবেন। আলাপন অ্যাপে অডিও/ভিডিও কলিংয়ের পাশাপাশি আরও রয়েছে ইনস্ট্যান্ট ম্যাসেজিং, গ্রুপ চ্যাটিং, লোকেশন ট্র্যাকিং, ডিরেক্টরি সার্চিং ও মেসেজ ব্রডকাস্টের সুবিধা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বরিশালের জেলা প্রশাসকের সাথে লাইভ ভিডিও কলিং করে আলাপন অ্যাপের উদ্বোধন করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশী বহুজাতিক সফটওয়্যার কোম্পানি রিভ সিস্টেমস এই অ্যাপ তৈরি করেছে।

Banglabid

ইন্টারনেট সংযুক্ত অবস্থায় পৃথিবীর যেকোনো প্রান্ত থেকেই আলাপন অ্যাপ ব্যবহার করা যাবে। এতে প্রশিক্ষণ বা অবকাশকালীন সময়েও সরকারি কর্মকর্তারা এখন থেকে নিজ নিজ অধিদপ্তরের সাথে সংযুক্ত থাকতে পারবেন।

সরকারি কর্মকর্তারা যেভাবে চালু করবেন ‘আলাপন’

আলাপন অ্যাপ ব্যবহার করতে আইওএস বা অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত মোবাইল ফোনের অ্যাপ স্টোরে গিয়ে ‘Alapon’ বা ‘আলাপন’ লিখে সার্চ দিতে হবে। যেকোনো মোবাইল ফোনের অ্যাপ স্টোরেই অ্যাপ্লিকেশনটি পাওয়া গেলেও বর্তমানে এটি শুধু গ্রেড ওয়ান থেকে নাইন পর্যন্ত স্তরের সরকারি কর্মকর্তাদের জন্য উন্মুক্ত।

Reneta

আলাপন অ্যাপ ইনস্টল হয়ে গেলে ওপেন করতে হবে। এবার আপনার নাম এবং জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করুন এবং সেবাটি গ্রহণ করতে আগ্রহী হলে ‘পরিষেবার শর্তাবলী’ পড়া সাপেক্ষে ‘আমি পড়েছি ও সম্মতি দিচ্ছি’ এর পাশের ঘর নির্বাচন করুন। ‘নিবন্ধন করুন’ বাটন চাপুন। নিবন্ধন বাটন প্রেস করা হলে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর মোবাইল নম্বর যাচাই করা হবে।

পরবর্তীতে পদবী ও অফিসের নাম সম্বলিত নতুন পাতাটি এলে এখানে আপনার পদবী (যা আপনার নামের পাশে প্রদর্শিত হবে) ও আপনার কার্যালয়ের নাম উল্লেখ করুন। নিবন্ধন সফল হয়ে গেলে আপনি ‘আলাপন’ সেবা ব্যবহার করার জন্য সম্পূর্ণ তৈরি।

আলাপন অ্যাপের মূলপাতায় সাম্প্রতিক ও প্রিয় তালিকাসহ রয়েছে নিজের অবস্থান সহকর্মীদের জানানোর ব্যবস্থা; দ্বিতীয় পাতায় কর্মকর্তাবৃন্দের নাম ও যোগাযোগ মাধ্যম, তৃতীয় পাতায় বার্তা, চতুর্থ পাতায় আপনার পরিচিতি ও পঞ্চম পাতায় প্রতিষ্ঠানের কথা।

সাম্প্রতিক পাতায় সর্বশেষ কল ও মেসেজ লিস্ট এবং প্রিয় তালিকায় বাছাইকৃত যোগাযোগসমূহ দেখা যাবে। কর্মকর্তাবৃন্দ পাতায় বিশদ নির্বাচনে স্ব স্ব মন্ত্রণালয়, দপ্তর ও বিভাগের সহকর্মীদের নাম ও যোগাযোগসমূহ পাওয়া যাবে। এখান থেকে আপনি কাঙ্ক্ষিত যোগাযোগে অডিও/ভিডিও কল করতে বা বার্তা পাঠাতে পারবেন।

এছাড়াও, বার্তা পাতা থেকেও আপনি আগের বার্তাসমূহ দেখাসহ কাঙ্ক্ষিত যোগাযোগে নতুন বার্তা পাঠাতে পারবেন।

আপনার পরিচিতি পাতায় যে প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন তার ধরণ, পর্যায়, কার্যালয়, শাখা ও আপনার পদবী হালনাগাদ করতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলাপন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের শিক্ষিত সমাজের সাম্প্রদায়িক চেহারা

পরবর্তী

‘দু’দিনের ব্যবধানে চরম লাঞ্ছনার শিকার সুনাম বয়ে আনা সোনার মেয়েরা’

পরবর্তী

'দু'দিনের ব্যবধানে চরম লাঞ্ছনার শিকার সুনাম বয়ে আনা সোনার মেয়েরা'

চ্যানেল আইতে ‘রোদ রেলিং’র মোড়ক উন্মোচন

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT