চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি কর্মকর্তাদের যোগাযোগে মোবাইল অ্যাপ ‘আলাপন’ উদ্বোধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

সরকারি কাজে গতি আনার লক্ষে উর্ধ্বতন কর্মকর্তাদের আন্তঃযোগাযোগ সহজ করতে ‘আলাপন’ নামে একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আলাপন অ্যাপ ব্যবহার করে সরকারি উর্ধ্বতন কর্মকর্তারা এখন থেকে ইন্টারনেটে সার্বক্ষণিক একে অন্যের সাথে এনক্রিপ্টেড চ্যানেলে যোগাযোগ করতে পারবেন।

কথা বলার পাশাপাশি আলাপন অ্যাপে বার্তা আদান-প্রদানসহ ইনস্ট্যান্ট ম্যাসেজিং, কলারের অবস্থান প্রদর্শন এবং ফাইল শেয়ারিংয়ের সুযোগও পাচ্ছেন তারা।

সোমবার নিজস্ব কার্যালয়ে আলাপন অ্যাপের মাধ্যমে দু’জন কর্মকর্তার সাথেও ভিডিও কল করে কথা বলেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং রিভ সিস্টেমস-এর সিইও আজমত ইকবালসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

Banglabid

কর্মকর্তাদের সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে সরকারি সেবার মান বাড়াতে সরকার এই অ্যাপ চালু করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভমেন্ট ফেজ-২ (ইনফো-সরকার)-এর উদ্যোগ আলাপন অ্যাপ বাস্তবায়ন করেছে বাংলাদেশী বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান রিভ সিস্টেমস।

আলাপন অ্যাপ ব্যবহার করতে মোবাইল ফোনের অ্যাপ স্টোরে ‘Alapon’ লিখে সার্চ দিলেই অ্যাপ্লিকেশনটি পাওয়া যাবে, তবে এটি শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের জন্যই উন্মুক্ত।

শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গত ২৮ থেকে ৩০ জুন মেয়াদে কোরিয়ার উলসানে অনুষ্ঠিত চতুর্থ গ্রিন ইন্ডাস্ট্রি কনফারেন্সে শিল্পমন্ত্রীর অংশগ্রহণ সম্পর্কে অবহিত করা হয়েছে।

Reneta

৩১ জুলাই ভারতের আগরতলা রেলস্টেশনে আখাউড়া-আগরতলা রেল-সংযোগ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রেলমন্ত্রীর অংশগ্রহণ ছাড়াও বিভিন্ন বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।

এছাড়া, ঈদের আগে ও পরে ১১ ও ১৫ তারিখ নির্বাহী আদেশে ছুটি দেয়ার জন্য মন্ত্রণালয় প্রস্তাব করেছে, তবে এখনও সিদ্ধান্ত হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলাপন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১২ জঙ্গির লাশে ঢাকা মেডিকেল মর্গের হিমঘর অচল

পরবর্তী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি পরীক্ষা ইউনিট ভিত্তিক

পরবর্তী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি পরীক্ষা ইউনিট ভিত্তিক

পরীমনির বদলে নতুন নায়িকা, ছবিতে ‘পাষাণ’ শুট্যিংয়ের অ্যাকশন

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT