চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারিভাবে ধান বিক্রির সুফল পাচ্ছেন না কৃষক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১১ পূর্বাহ্ণ ০২, জুন ২০১৬
কৃষি
A A

খাদ্য বিভাগের গাফলতির কারণে সিরাজগঞ্জে সরকারিভাবে ধান বিক্রির সুফল পাচ্ছেন না সাধারণ কৃষক। সরকারি ঘোষণার প্রায় একমাস পেরিয়ে গেলেও এখনো জেলার নয় উপজেলার বেশিরভাগ এলাকায় শুরু হয়নি ধান চাল সংগ্রহ কার্যক্রম।

চলতি মাসের পাঁচ তারিখ থেকে সরকারিভাবে সারাদেশে ২৩ টাকা কেজি দরে ধান সংগ্রহের ঘোষণা দেয় খাদ্য বিভাগ। সিরাজগঞ্জে ১৮ মে থেকে মাত্র দুই উপজেলায় ধান সংগ্রহ অভিযানের কার্যক্রম শুরু হয়। কৃষকের অভিযোগ, স্থানীয় কৃষি বিভাগ থেকে ধান কেনার জন্য কৃষকদের তালিকা করা হলেও সঠিক প্রচার না থাকায় সময়মতো কার্যক্রম শুরু না করায় এর সুফল পাচ্ছেন না তারা।

তাই একপ্রকার বাধ্য হয়ে কম মূল্যে খোলা বাজারে উৎপাদিত ধান বিক্রি করছেন কৃষক। এ কারণে লোকসানও গুনতে হচ্ছে তাদের। সিরাগঞ্জের এসব কৃষকরা বলছেন, সরকারের মূল্য ৯২০টাকা থাকলেও আমরা বিক্রি করছি ৪০০টাকা করে। এতে করে বহু লোকসান গুনতে হচ্ছে। সরকারিভাবে ধান বিক্রি করা হচ্ছে কিন্তু কিভাবে করতে সেটি আমরা ঠিকমতো জানি না।

অবশ্য কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় যে পরিমাণ ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অপ্রতুল। এ কারণে তালিকা তৈরী হলেও অনেক কৃষক সরকারিভাবে ধান বিক্রি করতে পারছেন না।

এদিকে সিরাজগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওমর আলী শেখ বলেন, সিরাজগঞ্জ জেলায় প্রচুর ধান উৎপাদন হয়।এই মৌসুমেই এ এলাকায় ধান উৎপাদন হয়েছ ছয়লাখ মেট্রিক টন। সেখানে মাত্র ২০হাজার মেট্রিক টন ধান সংগ্রহ নিতান্ত খুবই কম। এজন্যেই সব কৃষকের কাজ থেকে ধান নেওয়া যাবে না।

কৃষি বিভাগের কাছ থেকে সময়মতো তালিকা না পাওয়ায় এবং আবহাওয়া অনুকূলে না থাকায় নির্ধারিত সময়ে ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা যায় নি বলে জানিয়েছেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জহিরুল ইসলাম।

Reneta

অন্যদিকে জেলায় এ বছর ১৯ হাজার সাতশ’ ৭৬ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হলেও এ পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র ৩৩ মেট্রিক টন ধান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিরাজগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT