চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল মিশর, ব্যাপক ধরপাকড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৫ পূর্বাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মিশরে সরকারবিরোধী বিক্ষোভ

সরকারের দুর্নীতির বিরুদ্ধে রাজধানী কায়রো, আলেক্সান্দ্রিয়া, বন্দর নগরী সুয়েজসহ মিশরের বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভে ৫শ’র বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

বিবিসি জানায়, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির পদত্যাগের দাবিতে সোমবার ওই বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা। আবাসিক ভবন নির্মাণে দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এ বিক্ষোভ চলছে।

২০১৩ সালে সিসির নেতৃত্বাধীন সামরিক বাহিনী মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা মোহাম্মদ মুরসিকে উৎখাত করে সরকার গঠন করে। তখন থেকে সরকারের অনুমতি ছাড়া ১০ জনের বেশি মানুষ জমায়েত হয়ে সমাবেশ আয়োজনে নিষেধাজ্ঞা জারি রয়েছে।

কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে গত শুক্রবার রাতে তাহরির স্কয়ারসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা রাস্তায় বেরিয়ে পড়ে। শুক্রবার থেকেই চলছে বিক্ষোভ।

বিক্ষোভ ছত্রভঙ্গ করতে তাদের ওপর পুলিশ হামলা চালিয়ে বিক্ষোভকারীদের আটক করে।মিশরে সরকারবিরোধী বিক্ষোভ

তবে সরকার গ্রেপ্তারের কথা স্বীকার করলেও গত চারদিনে মোট কতজন গ্রেপ্তার বা আটক হয়েছে তার কোনো সংখ্যা প্রকাশ করেনি।

Reneta

গত ৬ বছরে অন্তত ৬০ হাজার মানুষকে আটক করেছে মিশরের বর্তমান সামরিক সরকার। এদের অধিকাংশই মুরসির বর্তমানে নিষিদ্ধ দল মুসলিম ব্রাদারহুডের সদস্য।

আটকদের মধ্যে কয়েকশ’কে ইতোমধ্যে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন দেশটির বিভিন্ন আদালত। মানবাধিকার কর্মীদের দাবি, আরও কয়েকশ’ মানুষকে গুম করে ফেলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মিশর
শেয়ারTweetPin

সর্বশেষ

তিস্তা ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে নিখোঁজের ১১ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মে ৭, ২০২৬

সরকারি সেবা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের: প্রধানমন্ত্রী

মে ৭, ২০২৬

ইরান যুদ্ধ দ্রুত শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প

মে ৭, ২০২৬

পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT