চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সময় এখন বাঁধনের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ন ২৮, অক্টোবর ২০২১
বিনোদন
A A

কথায় আছে, ‘সবুরে মেওয়া ফলে’। সাম্প্রতিক এই কথার উজ্জ্বল উদাহরণ যেনো অভিনেত্রী আজমেরী হক বাঁধন! নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে অভিনয় ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর সময়ে তিনি আছেন। আর সেটা সম্ভব হয়েছে তার ধৈর্য্য ধারণ ও দৃঢ় মনোবলের কারণেই!

অপেক্ষার ফল বড়ই সুমিষ্ট, সেটা এই মুহূর্তে বাঁধনের চেয়ে আর কেই বা ভালো আঁচ করতে পারছেন! বাঁধন এখন যে সময়ে আছেন, সে সময়টুকু যে কোনো অভিনেতা-অভিনেত্রীর কাছে পরম কাঙ্ক্ষিত, আরাধ্য!

ব্যক্তিগত জীবনের নানা উত্থান পতনের ঢেউ ক্যারিয়ারেও আছড়ে পড়ে, এবং এটাই স্বাভাবিক। কিন্তু দমে গেলেই বিপদ। বাঁধন দমে যাননি, থেমে যাননি। বরং হোঁচট খেয়ে ছুটেছেন আরো দুরন্ত গতিতে। কাজের প্রতি তার একাগ্রতা, নিষ্ঠা, আত্মত্যাগ তাকে পৌঁছে দিয়েছে সাফল্যের সিঁড়িতে। যে সিঁড়ি ভেঙে ক্রমশই এখন তিনি হাঁটছেন উপরের দিকে!

বাঙালি দর্শক মাত্রই আর অজানা নয় যে, গেল জুলাইয়ে এই অভিনেত্রী বিশ্বের গুরুত্বপূর্ণ ৭৪তম কান চলচ্চিত্র উৎসব মাতিয়ে এসেছেন। যে উৎসবে দেখানো হয়েছে তার অভিনীত ও আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। শুধু কী তাই? এই ছবিটি আরো বেশকিছু কারণে গুরুত্বপূর্ণ- তারমধ্যে অন্যতম হচ্ছে বিশ্বের প্রাচীন ও গৌরবময় এই উৎসবে এটিই একমাত্র বাংলাদেশি সিনেমা, যা অফিশিয়ালি নির্বাচিত হয়েছে!

কানে যোগ দেয়ার পর থেকে প্রতি মুহূর্তে দেশ বিদেশের সংবাদ মাধ্যমে আলোচনায় আজমেরী হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ এর বদৌলতে বিশ্বখ্যাত হলিউড রিপোর্টার থেকে শুরু করে ডেডলাইন, ভ্যারাইটিসহ নামিদামি সংবাদ মাধ্যম ও সমালোচকদের ভূয়সী প্রশংসা পেয়েছেন।

Reneta

‘রেহানা মরিয়ম নূর’ এর ঠিক পর পরই এই অভিনেত্রী বাংলাদেশ-ভারতের দর্শকের কাছে আবারও আলোচনায় আসেন সৃজিত মুখার্জী পরিচালিত আলোচিত ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে। ভারতীয় স্ট্রিমিং প্লাটফর্ম হইচইয়ে এই সিরিজটি প্রকাশের পর সমস্ত স্পটলাইট কেড়ে নেন মুসকান জুবেরীর চরিত্রে দুর্দান্ত অভিনয় করা বাঁধন। কাজের প্রতি তার একাগ্রতা দেখে নির্মাতা সৃজিত মুখার্জী মন্তব্য করেন,‘কাজের জন্য আপনার আত্মত্যাগের প্রতি সম্মান জানাই বাঁধন। প্রতিকূল পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়া, কাজ নিয়ে অসংখ্যবার প্রশ্ন তোলা, প্রচুর সময় চেয়ে নেয়ার মাঝেও আপনি মুসকান জুবেরী চরিত্রটিকে জিতিয়ে দিয়েছেন এবং আমাকে গর্বিত করেছেন।’ শুধু নির্মাতা কিংবা দর্শক নয়, পশ্চিম বাংলার সংবাদ মাধ্যমেও বাঁধনের অভিনয়ের প্রশংসা করেন ক্রিটিকরা।

তার মাস দুয়েক না যেতেই এবার আরও বড় খবর দিলেন বাঁধন! এবার আর ঢালিউড কিংবা টলিউড নয়, সুসংবাদটি এলো সোজা বলিউড থেকে! ‘হায়দার’ খ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজ ঘোষণা দিলেন, তার পরবর্তী সিনেমা ‘খুফিয়া’তে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী বাঁধন। নিজের সামাজিক যোগাযোগ ওয়ালে বাঁধনের সাথে ছবি দিয়ে এই গুণী নির্মাতা লিখেন,‘বাংলাদেশের দুর্দান্ত অভিনেত্রী বাঁধনকে পেয়ে আমি খুবই আনন্দিত।’ নেটফ্লিক্স প্রযোজিত এই ছবিতে অভিনয় করছেন টাবু, আলী ফজল ও আশীষ বিদ্যার্থীর মতো অভিনেতারা।

বর্তমানে বাঁধন এই ছবির শুটিং নিয়েই ব্যস্ত আছেন দিল্লীতে। চলতি মাসের ১০ তারিখে দিল্লী যান বাঁধন, শুটিং শুরু করেন ১১ অক্টোবর থেকে। জন্মদিনের প্রথম প্রহরে ‘খুফিয়া’ টিমের সাথেই কেটেছেন কেকটি। নিজের স্টোরিতেও সেটা শেয়ার করেছেন বাঁধন। এসময় ছবির অন্যান্য কলাকুশলীদের সাথে দেখা গেছে বিশাল ভরদ্বাজকে!

এদিকে বাঁধনের জন্মদিনে তার ভক্ত অনুরাগী সহ বিনোদন জগতের সহকর্মীরাও জানাচ্ছেন শুভেচ্ছা। আশা প্রকাশ করছেন, সামনে হয়তো আরো নতুন, বিচিত্র চরিত্র নিয়ে দর্শকের সামনে উপস্থিত হবেন বাঁধন। চমকে দিবেন মরিয়ম, কিংবা মুসকানের মতো অন্য কোনো নাম নিয়ে। সে অপেক্ষায় আছে দর্শক ও।

Jui  Banner Campaign
ট্যাগ: আজমেরী হক বাঁধনআবদুল্লাহ মোহাম্মদ সাদকানখুফিয়াচমকটলিউডঢালিউডবলিউডবাঁধনবিশাল ভরদ্বাজমুসকানরেহানা মরিয়ম নূরলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিটিভিতে তারেক রহমানের নির্বাচনী ভাষণ ৯ ফেব্রুয়ারি, আবেদন করেনি অন্যদল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বুধবার ‘তাণ্ডব’সহ টিএসসিতে যতো ছবি

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহে তারেক রহমানকে নিয়ে ২৯টি ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ বিএনপির

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বাড়ছে কমছে স্বর্ণ ও রুপার দাম, কী হতে পারে সামনে?

ফেব্রুয়ারি ৩, ২০২৬
মেয়েদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

বাছাইয়ে সাফল্যের প্রতিদান র‍্যাঙ্কিংয়ে পেলেন জ্যোতি-মারুফারা

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT